Home / Topshoot /

সিটি মেয়রকে সাথে নিয়ে আধুনিক বরিশাল গড়ার কাজ করে যাচ্ছি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

Topshoot

সিটি মেয়রকে সাথে নিয়ে আধুনিক বরিশাল গড়ার কাজ করে যাচ্ছি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু হয়ত সোনার বাংলা গড়ে যেতে পারেনি কিন্ত তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন ঠিকই পুরন করার কাজ করে যাচ্ছে -জাহিদ ফারুক এমপি । প্রতিমন্ত্রী...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
সিটি মেয়রকে সাথে নিয়ে আধুনিক বরিশাল গড়ার কাজ করে যাচ্ছি : পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু হয়ত সোনার বাংলা গড়ে যেতে পারেনি কিন্ত তারই সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন ঠিকই পুরন করার কাজ করে যাচ্ছে -জাহিদ ফারুক এমপি ।

প্রতিমন্ত্রী আরো বলেন, আমি সব সময় ভেবেছি আমি মানুষের সেবামূলক কাজে জড়িয়ে থাকব তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী আমাকে পানিসম্পদ মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী দায়িত্ব অপর্ণ করায় আমি সততার সাথে চেষ্টা করেছি। সারা দেশের নদী ভাঙ্গলি মানুষের কাছে বার বার ছুটে গিয়েছি। আমি দক্ষিণাঞ্চলের মানুষ হিসাবে জানি আগুনে পুড়ে যাওয়ার পরও ভিটেমাঠি পড়ে থাকে কিন্তু নদীতে ভেঙ্গে গেলে আর কিছুই থাকে না।

তিনি আরো বলেন- আমরা এখন একটি উন্নয়নশীল দেশে অবস্থান করে নিয়েছি। প্রধানমন্ত্রীর লক্ষ্য এখন দেশ হবে স্মার্ট বাংলাদেশ। আমি এই জিলাস্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে বলব আজকের প্রজন্মের ছাত্ররা, তোমরাই সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তোমাদের শিক্ষা দিয়ে স্মার্ট বাংলাদেশের অংশিদার হবে। আমাকে আজ আমার ছাত্রজীবনের প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান জিলা স্কুল সংবর্ধনা দেয়নি, আমাকে তারা সম্মানিত করেছে এ জন্য আমি স্কুল কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ। আমি সিটি মেয়রকে সাথে নিয়ে একটি আধুনিক বরিশাল শহর সকলকে উপহার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি।

আজ শনিবার (৩ ফেব্রয়ারি) সকাল ১১টায় সরকারি জিলা স্কুলের পক্ষ থেকে পাণিসম্পদ প্রতিমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জিলাস্কুলের প্রধান শিক্ষিকা পাপিয়া জেসমিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বরিশঅল আঞ্চলিক মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক মাহমুদুল হক খান মামুন। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল আলম মজুমদার ও জেলা শিক্ষা শিক্ষা অফিসার জাহাঙ্গীর হোসেন। পরে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জিলাস্কুলের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সংবর্ধনা জানান।

এরপূর্বে প্রধান অতিথি জিলাস্কুল ক্যাম্পাসে উপস্থিত হলে স্কাউট, ব্যান্ড পার্টি দিয়ে সালাম প্রদান করা হয়। পরে তাকে শিক্ষার্থীরা ফুলের পাঁপড়ি ছিটিয়ে ও লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial