Home / Topshoot /

হিজলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা: আটক ৭ জেলে

Topshoot

হিজলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা: আটক ৭ জেলে

স্টাফ রিপোর্টার : মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার ওরাকল এলাকায় অভিযানে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগে ৭০ জন জেলেকে আসামি করা মামলা হয়েছে। হিজলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
হিজলায় ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা: আটক ৭ জেলে

স্টাফ রিপোর্টার : মেঘনা নদীতে মা ইলিশ রক্ষার ওরাকল এলাকায় অভিযানে যাওয়া ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলার অভিযোগে ৭০ জন জেলেকে আসামি করা মামলা হয়েছে। হিজলা থানায় মামলাটি দায়ের করেন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা রাজীব রায়। এ মামলায় নামধারী ৭ জনকে আটক করা হয়েছে।

মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা করে গুরুতর ও সাধারণ জখম এবং সরকারি সম্পদ ক্ষতি সাধনের অভিযোগ আনা হয়েছে।

হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মৎস্য কর্মকর্তার দেওয়া অভিযোগ মামলা হিসেবে রুজু করা হয়েছে। আটক ৭ জেলেকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলায় বরাতে তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মেঘনা নদীর ওরাকল এলাকায় অভিযান করে। এ সময় একটি নৌকা মাছ শিকারে থাকা জেলেদের আত্মসমর্পণ করার জন্য মাইকিং করা হয়। তা না করে আরও দুটি নৌকা নিয়ে ৫০/৬০ জন জেলে আক্রমণ করে।

জেলেরা তাদের নৌ-যানে ইট, লাঠির মাথায় কাপড় পেঁচিয়ে পেট্রোল টেলে আগুন ধরিয়ে নিক্ষেপ শুরু করে। এতে তিনিসহ (ইউএনও) এক আনসার সদস্য, চার কর্মচারী আহত হন। এছাড়াও র‌্যাবের গ্যাস গান ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা ১১ রাউন্ড ফাঁকা গুলি করে। তখন হামলাকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ১১ জেলেকে আটক করা হয়। তাদের মধ্যে ৭ জনকে মামলায় আসামি করা হয়েছে। বাকি চারজন অপ্রাপ্ত বয়সী হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial