Home / Topshoot /

২০ দিনে বরিশালে ৫৯৬ জেলে আটক, প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায়

Topshoot

২০ দিনে বরিশালে ৫৯৬ জেলে আটক, প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ২০ দিনে ৫৯৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৮ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
২০ দিনে বরিশালে ৫৯৬ জেলে আটক, প্রায় ২৮ লাখ টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার : নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গত ২০ দিনে ৫৯৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৮ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে ৩ হাজার ১৩টি অভিযান চালানো হয়েছে। মামলা করা হয়েছে ৯৮২টি। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ৯৩০টি।

একই সময়ে বরিশাল বিভাগে ৫৫১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৪ হাজার ৪৩ বার বিভিন্ন মাছঘাট, ৭ হাজার ৫০১ বার বিভিন্ন আড়ত ও ৪ হাজার ৪৫০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। গত ২০ দিনের অভিযানে ১৭ হাজার ৩৬১ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

পাশাপাশি ১৮ কোটি ৫৩ হাজার ১৭ হাজার ৩০০ টাকা মূল্যের ৯৯ লাখ ৩৯ হাজার ৬০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৬ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকবে।

উল্লেখ্য, বরিশাল বিভাগের ৬ জেলার ৩ লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial