Home / Topshoot /

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর মৃত্যু ১, বরিশালে ভর্তি ৩০৫

Topshoot

২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর মৃত্যু ১, বরিশালে ভর্তি ৩০৫

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে ৪১ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর মৃত্যু ১, বরিশালে ভর্তি ৩০৫
২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর মৃত্যু ১, বরিশালে ভর্তি ৩০৫

স্টাফ রিপোর্টার ॥ গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে হৃদয় (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

এ নিয়ে গোটা বিভাগে ৪১ জনের মৃত্যু হলো। এছাড়া বিভাগের বিভিন্ন হাসপাতালে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত আরও ৩০৫ জন রোগী ভর্তি হয়েছেন। আর এ নিয়ে গোটা বিভাগের ৬ জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৮৯৪ জন রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরগুনা সদরের বাসিন্দা হদয় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩০৫ জন ডেঙ্গুরোগীর মধ্যে ৫০ জন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ জন পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে এ দুই হাসপাতালে বর্তমানে ২৮৫ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন।

এছাড়া বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৪০ জন, পটুয়াখালীতে ৪৫ জন, ভোলায় ৩৮ জন, পিরোজপুরে ৪৪, বরগুনায় ৫৫ ও ঝালকাঠিতে ৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ১৪ হাজার ২৫৫ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৩২০ জন।

এদিকে চলতি বছর গোটা বিভাগে ৪১ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৭ জন, বরগুনা হাসপাতালে ৪ জন, পিরোজপুরে হাসপাতালে ৩ জন ও ভোলায় হাসপাতালে ৭ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ দাস বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না।

তিনি বলেন, বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের গুরুত্ব দিতে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial