Home / Topshoot /

৪ দফা দাবিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Topshoot

৪ দফা দাবিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চার দফা দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন...

Staff Reporter
By Staff Reporter
1 min read
৪ দফা দাবিতে শেবাচিম হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার: বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের রোগীর স্বজনদের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। চার দফা দাবিতে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে বলে ইন্টার্ন চিকিৎসক মো. আকিব জানিয়েছেন।

ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ জানান, হাসপাতালের শিশু মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়। তখন শিশুর মা এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা করেন। এ ঘটনায় শিশুর মাকে আসামি করে মামলাও করা হয়েছে।

এ ঘটনায় হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাদী হয়ে ওই নারীকে আসামি করে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, তাকে গ্রেপ্তারের চেষ্টা করছেন। আসামিকেও অবশ্যই আইনের আওতায় আনা হবে।

ইন্টার্ন চিকিৎসক আকিব জানান, চিকিৎসকদের ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা, রোগীর চিকিৎসাসেবায় বেড অনুযায়ী ভর্তির ব্যবস্থা ও অনতিবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়নের চার দফা দাবিতে কর্মবিরতি পালন করছি। তারা যদি দাবি না মেনে নেন, তাহলে কঠোর আন্দোলন করা হবে। তাদের এ আন্দোলনে সব চিকিৎসকরা একাত্মতা প্রকাশ করবে বলে নিশ্চিত করেছেন বলে জানান ডা. আকিব।

বর্তমানে হাসপাতালে ২২০ জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন। সবাই কর্মবিরতি পালন করছেন বলেন জানান তিনি। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের পক্ষ যেসব দাবি উত্থাপন করা হয়েছে তা বাস্তবায়ন করা হবে। এজন্য সময়ের প্রয়োজন।

হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহীন বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখার জন্য সব ইউনিট প্রধানকে চিঠি দেওয়া হয়েছে। তারা চিকিৎসাসেবা চালিয়ে নেবেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial