Home / Politic /

হাসিনা সরকার আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি: নিক্সন

Politic

হাসিনা সরকার আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি: নিক্সন

বরিশালটুডে ডেস্ক: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি।’ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
হাসিনা সরকার আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি: নিক্সন
ফরিদপুরের সদরপুরে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন (নিক্সন চৌধুরী)।

বরিশালটুডে ডেস্ক: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে জনগণের উন্নয়ন করতে পারছি।’

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার গুণগতমান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও প্রতিবন্ধি, অসহায় শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নিক্সন চৌধুরী বলেন, ‘দেশ স্বাধীন করেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ গড়ছেন তার সুযোগ্য কন্যা (প্রধানমন্ত্রী) শেখ হাসিনা। স্বাধীনতার পর বঙ্গবন্ধু জাতির পিতাকে হত্যার পর যারা ক্ষমতায় এসেছেন, তারা দেশের সম্পদ লুটপাট করে খেয়েছেন। বিদেশি সাহায্য নিয়ে দেশ চালাতো। আজ শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশে উন্নয়ন করছেন। আজ বিদেশি সাহায্যে দেশ চলে না। দেশ চলে জনগণের সম্পদ দিয়ে। তাই আগামীতে শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করলে উন্নত দেশে রূপান্তিত হবে।’

তিনি আরও বলেন, ‘আগামীতে দেশের সাধারণ নির্বাচনে বসন্তের কোকিলরা ভোট চাইতে আসবে। আপনাদের ভোট বুঝে বিবেচনা করে দেবেন। আমি আপনাদের পাশে আছি থাকবো। আগামীতে আমাকে সংসদ সদস্য নির্বাচিত করলে অবহেলিত কৃষ্ণপুরকে ডিজিটাল ইউনিয়নে উন্নীত করবো।’

কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান তিতাশের সভাপতিত্বে ও স্কুলের শিক্ষক মো. বিলায়েত হোসেনের সঞ্চলনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান মাহমুদ রাসেল, স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জাফর আলী খাঁন, ধর্মীয় শিক্ষক মৌলানা আব্দুল মান্নানসহ আরও অনেকে। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গসহ হাজারো জনগণ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial