Home / Politics /

বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ এর পাল্টাপাল্টি গুলীর্বষণে আহত ১

Politics

বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ এর পাল্টাপাল্টি গুলীর্বষণে আহত ১

বরিশালটুডে ডেস্ক: বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বয়রাম বম (২২) নামের এক যুবক আহত হয়েছেন। সোমবার (১৮ সেপ্টেমর)...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ এর পাল্টাপাল্টি গুলীর্বষণে আহত ১
বান্দরবানে সেনাবাহিনী-কেএনএফ গোলাগুলি, আহত ১

বরিশালটুডে ডেস্ক: বান্দরবানের রুমার জাইঅং পাড়া এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বয়রাম বম (২২) নামের এক যুবক আহত হয়েছেন।

সোমবার (১৮ সেপ্টেমর) দুপুর সাড়ে ১২টার দিকে এ গোলাগুলির ঘটনা ঘটে।

আহত বয়রাম বম রুমা সদরের বেতেল পাড়া এলাকার জারেম লাল বমের ছেলে। তিনি কেএনএফের সদস্য বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রুমার জাইঅং পাড়ায় কেএনএফের একটি দল অবস্থান করছে খবর পেয়ে সেনা টহলদল ঘটনাস্থলে যায়। এসময় উভয়ের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ঘটনার একপর্যায়ে কেএনএফ সদস্যরা পিছু হটেন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ বায়রাম বমকে আটক করা হয়। প্রথমে তাকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জাগো নিউজকে বলেন, রুমায় কেএনএফ ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ আহত এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে পুলিশে হস্তান্তর করা হলে বিস্তারিত জানা যাবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial