Home / Topshoot /

বরিশালে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার!

Topshoot

বরিশালে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের টোল ঘরে যুবতীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার!

বরিশালটুডে ডেস্ক: বরিশাল জেলার গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের টোল ঘরে যুবতীকে আটকে রেখে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

সোমবার সকালে র‌্যাবের সূত্রে জানা গেছে, র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল সিনিয়র এএসপি মোঃ ফয়জুল ইসলামের নেতৃত্বে রবিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো-সাহেবের চর গ্রামের নেছার উদ্দিন হাওলাদারের ছেলে ও গণধর্ষণ মামলার প্রধান আসামি জামাল হাওলাদার (৩৮) ও একই গ্রামের মৃত হারুন মৃধার ছেলে মিরাজ মৃধা (৪৫)। এর আগে একই মামলার আসামি রহমান হাওলাদারকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

এজাহারে জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর রাতে মুলাদী উপজেলার নাজিরপুর গ্রামের ওই যুবতীকে সাহেবের চর হোসনাবাদ বাজারের খেয়াঘাটের দায়িত্বে থাকা জামাল হাওলাদার টোল ঘরে কৌশলে আটকে রাখেন। পরবর্তীতে তার তিন সহযোগীকে নিয়ে জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে রাতভর ওই যুবতীকে পালাক্রমে ধর্ষণ করা হয়। ওই ঘটনায় নির্যাতিতা যুবতীর মা বাদি হয়ে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial