Home / Topshoot /

কীর্তনখোলা নদীর তীরে রক্ষা বাধের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Topshoot

কীর্তনখোলা নদীর তীরে রক্ষা বাধের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: কীর্তনখোলা নদীর তীরে স্থায়ী সংরক্ষণসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি প্রকল্প ও ৪৩০টি ছোট নদী-খাল-জলাশয় পুনঃখননের উদ্বোধন এবং আরও নতুন ২০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
কীর্তনখোলা নদীর তীরে রক্ষা বাধের প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার: কীর্তনখোলা নদীর তীরে স্থায়ী সংরক্ষণসহ পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি প্রকল্প ও ৪৩০টি ছোট নদী-খাল-জলাশয় পুনঃখননের উদ্বোধন এবং আরও নতুন ২০টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১৬ অক্টোবর) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী এসব প্রকল্প উদ্বোধন করেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জলাবদ্ধতা যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে। সব জায়গায় পানি সরে যাওয়ার জন্য জলাধার রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে।

শেখ হাসিনা বলেন, আমাদের নদী-নালাগুলো মানুষের জীবনের মতো, এগুলোর প্রবাহ ঠিক রাখতে হবে। মানুষের হার্ট বন্ধ হলে যেমন মরে যায়, নদী-নালার প্রবাহ বন্ধ হলে দেশটাই মরে যায়। শুধু পাড় বাধলেই হবে না, নদীর ড্রেজিংও করতে হবে।

জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রত্যেক এলাকায় নদী, খাল, বিল, হাওরের পানি প্রবাহ ঠিক রাখতে পদক্ষেপ নিয়েছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। নদীপথগুলোও সচল করার পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।

এসময় বরিশাল প্রান্তে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পংকজ দেবনাথ, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রুবিনা আক্তার মীরা, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী, জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, সাবেক এমপি তালুকদার মোহাম্মদ ইউনুস, জেলা পরিষদ এর চেয়ারম্যান একেএম জাহাঙ্গীরসহ প্রশাসনের উর্দ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য এসম উপকারভোগীর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial