Home / Topshoot /

আগামীকাল সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’

Topshoot

আগামীকাল সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’

বরিশালটুডে ডেস্ক: ‘হামুন’ এর গতি বাড়ায় বুধবার (২৫ অক্টোবর) দুপুর নয়, সকাল নাগাদ বাংলাদেশের বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’। এটি মঙ্গলবার ‍দুপুরে বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারের দূরে...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
আগামীকাল সকাল নাগাদ আঘাত হানতে পারে ‘হামুন’

বরিশালটুডে ডেস্ক: ‘হামুন’ এর গতি বাড়ায় বুধবার (২৫ অক্টোবর) দুপুর নয়, সকাল নাগাদ বাংলাদেশের বরিশাল-চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘হামুন’। এটি মঙ্গলবার ‍দুপুরে বাংলাদেশের উপকূল থেকে ৩০০ কিলোমিটারের দূরে অবস্থান করছিল।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-১১) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘হামুন’ আরও উত্তর-পূর্ব দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৩০ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ২৯৫ কিলোমিটার পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে শেষ রাত থেকে সকাল নাগাদ মেঘনা মোহনার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, এটি বুধবার সকাল থেকে দুপুর নাগাদ ভোলার নিকট দিয়ে বরিশাল-চট্টগ্রাম উপকূল ঘূর্ণিঝড় হিসেবে অতিক্রম করতে পারে।

এটির এগিয়ে আসার গতি বেড়ে যাওয়ায় আঘাত হানার পরিবর্তিত সময় জানালো আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৭ নম্বর, কক্সবাজার সমুদ্রবন্দরকে ৬ নম্বর ও মোংলা সমুদ্রবন্দরকে ৫ নম্বর বিপৎসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া বিভাগ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial