Home / Topshoot /

জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি

Topshoot

জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি

বরিশালটুডে ডেস্ক: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
জাতির উদ্দেশে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি

বরিশালটুডে ডেস্ক: জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (১৪ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ৭০ (১৯৭০ সাল) পরবর্তী সময়ে এ পর্যন্ত যতগুলো নির্বাচনের তফসিল হয়েছে, সিইসি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতিকে অবহিত করেছেন। এবারও সেই রেওয়াজ অব্যাহত থাকবে।

ইসি কর্মকর্তারা জানান, রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণার আগে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সিইসির ভাষণ ধারণ করে। তারপর একটি নির্ধারিত দিনে তা প্রচার করা হয়। এতে ভোটের দিকনির্দেশনাসহ সময়সূচি দিয়ে থাকেন সিইসি।

বিটিভিকে এ বিষয়ে জানানো হয়েছে কি না এবং তফসিল কবে হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, বুধবার (১৫ নভেম্বর) আপনাদের (সাংবাদিকদের) চায়ের আমন্ত্রণ। কবে, কখন, কীভাবে তফসিল দেওয়া হবে, তা সকাল ১০টায় প্রেস ব্রিফিং করে আমি জানাব।

ইতোমধ্যে নির্বাচন কমিশনাররা জানিয়েছেন, চলতি সপ্তাহেই তফসিল ঘোষণা করে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial