Home / Topshoot /

শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম নামে স্কুলছাত্র নিহত!

Topshoot

শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম নামে স্কুলছাত্র নিহত!

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে নিহত ইব্রাহিম একই...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
শিবচরে ট্রেনের ধাক্কায়  ইব্রাহিম নামে স্কুলছাত্র নিহত!

অনলাইন ডেস্ক : মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের শিকদার কান্দি এলাকায় এ ঘটনা ঘটে

নিহত ইব্রাহিম একই ইউনিয়নের হিরু খানের ছেলে ও মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রেললাইনের পাশে বসে আড্ডা দিচ্ছিল ইব্রাহিম। এসময় ভাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে ইব্রাহিম গুরুতর আহত হয়।

দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

মাদবরেরচর রহিমুদ্দিন মাদবর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মোতালেব শিকদার বলেন, ইব্রাহিমের মৃত্যুতে আমরা শোকাহত।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial