Home / Topshoot /

আগামীকাল প্রতীক বরাদ্দ হলেই শুরু নির্বাচনী প্রচার

Topshoot

আগামীকাল প্রতীক বরাদ্দ হলেই শুরু নির্বাচনী প্রচার

বরিশলিটুডে ডেস্ক: মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ। এবার প্রতীক বরাদ্দের পালা। তারপর শুরু হবে প্রার্থীদের প্রচারণা। আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
আগামীকাল প্রতীক বরাদ্দ হলেই শুরু নির্বাচনী প্রচার

বরিশলিটুডে ডেস্ক: মনোনয়ন প্রত্যাহারের দিন শেষ। এবার প্রতীক বরাদ্দের পালা। তারপর শুরু হবে প্রার্থীদের প্রচারণা।

আগামীকাল সোমবার (১৮ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। গণ প্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী যেদিন প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়, সেদিন থেকেই তারা প্রচারে নামতে পারবেন।

সে হিসেবে কাল প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীরা প্রচারে নামতে পারবেন।

নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সোমবার রিটার্নিং কর্মকর্তারা তাদের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করবেন। প্রতীক পেয়েই প্রার্থীরা নিজেদের প্রচারে মাঠে নামতে পারবেন।

রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানান, দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন দুই হাজার ৭১৬ জন। বাছাইয়ে বাতিল হয় ৭৩১ প্রার্থী। আপিল দায়ের করা হয় ৫৬০টি; মঞ্জুর হয় ২৮৬টি। আপিল নামঞ্জুর হয় ২৭৪টি।

রোববার সারা দেশে মনোনয়ন প্রত্যাহার হয়েছে ৩৪৭টি, স্থগিত আছে পাঁচটি। প্রার্থিতা প্রত্যাহার শেষে ২৭টি দল ও স্বতন্ত্র মিলে এখন মোট বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৮৯৬ জন।

তিনি আরও বলেন, মোট ২৭টি রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করছে। আমাদের ২৮টি রাজনৈতিক দল থেকে গণতন্ত্রী পার্টি বাদ গিয়েছে। সব প্রার্থীদের নির্বাচন কমিশনের আচরণ বিধি মেনে চলতে আহ্বান জানান তিনি।

আগামী ৭ জানুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রচার শেষ হবে ৫ জানুয়ারি সকাল ৮টায়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial