Home / Topshoot /

এসএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৮২

Topshoot

এসএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৮২

বরিশালটুডে ডেস্ক: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৬৮২ জন পরীক্ষার্থী। সেইসঙ্গে এই পরীক্ষায় দুজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
এসএসসির প্রথম দিনে বরিশাল বোর্ডে অনুপস্থিত ৬৮২

বরিশালটুডে ডেস্ক: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৬৮২ জন পরীক্ষার্থী। সেইসঙ্গে এই পরীক্ষায় দুজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ কুমার গাইন।

তিনি জানান, বাংলা (আবশ্যিক) প্রথম পত্রে বিভাগের ৬ জেলায় ১৯৯ টি পরীক্ষা কেন্দ্রে বৃহস্পতিবার মোট ৮৩ হাজার ৭৫৫ জনের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। তবে এর মধ্যে অংশগ্রহণ করেছে ৮৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী, ফলে অনুপস্থিতির সংখ্যা ৬৮২ জন। আর শতকরা হিসাবে এই হার দশমিক ৮১।

বোর্ড সূত্রে জানা গেছে, অনুপস্থিতির মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ১৭৬ জন রয়েছে, এরপর ভোলায় ১৫৯ জন, পটুয়াখালীতে ১২৮ জন, পিরোজপুরে ৮৬ জন, বরগুনায় ৭৮ ও ঝালকাঠিতে ৫৫ জন রয়েছে। অপরদিকে বরিশাল সদর উপজেলার চরামদ্দি ডব্লিউ কে মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।

বরিশাল বোর্ডের ১৯৬ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে বিভাগের ১ হাজার ৪৮৯টি বিদ্যালয়ের ৮৮ হাজার ৫৮৬ জন শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান বিভাগে ২৪ হাজার ৬৬৩ জন, মানবিক বিভাগে ৫৩ হাজার ১২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরীক্ষার্থী ১০ হাজার ৯১১ জন। আর পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৪১ হাজার ৩৩১ জন এবং ছাত্রী ৪৭ হাজার ২৫৫ জন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial