Home / Topshoot /

৪৩ মণ জাটকা জব্দ, গ্রেফতার ৪ জন!

Topshoot

৪৩ মণ জাটকা জব্দ, গ্রেফতার ৪ জন!

বরিশালটুডে ডেস্ক : বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকাসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মৎস্য অধিদপ্তর, র‍্যাব-৮...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
৪৩ মণ জাটকা জব্দ, গ্রেফতার ৪ জন!

বরিশালটুডে ডেস্ক : বরিশালের গৌরনদী ও বাবুগঞ্জে যৌথ অভিযান চালিয়ে ৪৩ মণ জাটকাসহ বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও চারজনকে আটক করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে মৎস্য অধিদপ্তর, র‍্যাব-৮ ও থানা পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আড়িয়াল খাঁ নদী সংলগ্ন জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরজাহাপুর, চর ফতেহপুর, নতুন চর এবং গৌরনদী উপজেলার টরকী মাছ বাজার ও আড়তে পৃথকভাবে অভিযান চালিয়ে প্রায় ৪৩ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে চারজনকে আটক করা হয়। আটকদের ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পাশাপাশি জব্দকৃত জাটকা বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এতিমখানা ও দুস্থদের বিতরণ করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু আবদুল্লাহ খান।

অভিযানকালে অন্যদের উপস্থিত ছিলেন- গৌরনদী মৎস্য কর্মকর্তা আবুল বাসার, র‍্যাব-৮ এর ডিএডি মো. কামরুজ্জামান প্রমুখ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial