Home / Topshoot /

কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না : এসএম জাকির হোসেন

Topshoot

কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না : এসএম জাকির হোসেন

বরিশালটুডে ডেস্ক: কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছন আসন্ন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না : এসএম জাকির হোসেন

বরিশালটুডে ডেস্ক: কোন ষড়যন্ত্র জনগণের কাছ থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না বলে মন্তব্য করেছন আসন্ন বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন।

শুক্রবার (৮ই মার্চ) বিকেলে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সেংহেরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২৪ এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।

এসএম জাকির আরও বলেন, আমি নিজের চেয়ার বড় করতে চেয়ারম্যান প্রার্থী হইনি, আমি সাধারন মানুষের সেবা করার জন্য প্রার্থী হয়েছি, তাদের জন্য কিছু করতে চাই আমি।

তিনি আরও বলেন, আমি নির্বাচনে অংশ নিলেই আমার বিরুদ্ধে স্বরযন্ত্র শুরু হয়, এবার আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি এটা শুনে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যতোই স্বরযন্ত্র আসুকনা কেনো আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবোনা। আমি নির্বাচন করবোই ইনশাআল্লাহ।

এসময় প্রধান অতিথি ছিলেন, সমাজসেবক মামুন খান। উপস্থিত ছিলেন, শায়েস্তাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আরিফুজ্জামান মুন্না, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মামুন হোসেন, ইউপি সদস্য আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা আবুয়াল মাসুদ মামুন, ১৬ নং ওয়ার্ড যুবলীগের আহবায়ক জুয়েল রাফি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে টুঙ্গিবাড়িয়ার পতাং বাজার ও চন্দ্রমোহন ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন এসএম জাকির হোসেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial