Home / Topshoot /

বরিশালে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করলো বরিশাল জেলা পুলিশ

Topshoot

বরিশালে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করলো বরিশাল জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার: গত ০১ মাসে বরিশাল জেলার ১০টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অর্ধ-শতাধিক মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ। সোমবার (০১ এপ্রিল) বেলা...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করলো বরিশাল জেলা পুলিশ

উদ্ধার কৃত মোবাইল ফোন প্রকৃত মালিকের নিকট হস্তান্ত করছেন পলশ সুপার, ওয়াহিদুল ইসলাম বিপিএম বরিশাল জেলা।
স্টাফ রিপোর্টার: গত ০১ মাসে বরিশাল জেলার ১০টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অর্ধ-শতাধিক মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ।

সোমবার (০১ এপ্রিল) বেলা ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ে সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যেমে এ তথ্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার, রেজওয়ান আহমেদ ,পিপিএম জেলা পুলিশ বরিশাল।

তিনি বলেন, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিট গত এক মাসে বরিশাল জেলার ১০টি থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া অর্ধ-শতাধিক মোবাইল ফোন দেশের বিভিন্ন জেলা থেকে উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি বরিশাল জেলাকে মাদক ও অপরাধমুক্ত রাখতে এ অভিযান অব্যাহত থাকবে। গত ছয় মাসে হারিয়ে যাওয়া তিনশত পঞ্চাশ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার, ওয়াহিদুল ইসলাম বিপিএম।

প্রধান অতিথির বক্তবে তিনি বলেন, বেশিরভাগ ক্ষেত্রে অপরাধীরা পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ব্যবহার করে অপরাধমূলক কাজ করে থাকে। পুরাতন ইলেকট্রনিক ডিভাইস (মোবাইল, ল্যাপটপ, ট্যাব) ভালোভাবে যাচাই- বাছাই করে ক্রয় করার বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অবশ্যই সকলকে চোরাই মোবাইল ক্রয় করা থেকে বিরত থাকতে হবে।

আমাদের বরিশাল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে বরিশাল জেলা পুলিশের ১০টি থানা এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রাখাসহ টহল ডিউটি বৃদ্ধি, মাদক বিরোধী ও মোবাইল ফোন উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা গোয়েন্দা শাখা ও সাইবার অপরাধ দমন ইউনিট সমাজের অপরাদ দমনে যেকোন স্তরের ব্যক্তিকে আইনের আওতায় আনতে বরিশাল জেলা পুলিশ বদ্ধ পরিকর।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial