Home / Topshoot /

গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Topshoot

গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গৌরনদী সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি জসিম ফকির (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড বড়...

Staff Reporter
By Staff Reporter
1 min read
গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

গৌরনদী সংবাদদাতা : বরিশালের গৌরনদীতে গাঁজা ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ি জসিম ফকির (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত পৌনে নয়টার দিকে পৌরসভার ২নং ওয়ার্ড বড় কসবা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জসিম ওই এলাকার আব্দুল মজিদ ফকিরের ছেলে।

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এসআই হৃদয় চাকলাদার, ইলিয়াস মাহমুদ, এএসআই সুজন ও ফিরোজ রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী জসিমকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা ও ১০৩ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বুধবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial