Home / Uncategorized /

আমি কথায় নয়, কাজে বিশ্বাসী: উন্নয়নের স্বার্থে মোটরসাইকেল মার্কায় ভোট দিন- এসএম জাকির

Uncategorized

আমি কথায় নয়, কাজে বিশ্বাসী: উন্নয়নের স্বার্থে মোটরসাইকেল মার্কায় ভোট দিন- এসএম জাকির

স্টাফ রিপোর্টার: বৃষ্টি উপেক্ষা করে প্রচার প্রচারণার শেষ দিনে গণসংযোগ করেছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। গতকাল দিনভর তিনি সদর উপজেলার কাশিপুর এবং...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
আমি কথায় নয়, কাজে বিশ্বাসী: উন্নয়নের স্বার্থে মোটরসাইকেল মার্কায় ভোট দিন- এসএম জাকির

স্টাফ রিপোর্টার: বৃষ্টি উপেক্ষা করে প্রচার প্রচারণার শেষ দিনে গণসংযোগ করেছেন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। গতকাল দিনভর তিনি সদর উপজেলার কাশিপুর এবং চরবাড়িয়াসহ বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে ছুটে যান। এসময় উপজেলার উন্নয়নের স্বার্থে ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এসএম জাকির হোসেন।

এর মধ্যে বিকেলে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তালতলি বাজারে বরিশাল জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম (ইতালি শহিদ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠোন বৈঠকে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভোট একটি পবিত্র আমানত। তাই আপনার মূল্যবান ভোটটি এমন একজন প্রার্থীকে দিন, যিনি আমানতের খেয়ানত করবে না। আগামী পাঁচ বছর সুখে, দুঃখে আপনাদের পাশে থাকবে। আপনাদের সাথে নিয়ে সদর উপজেলার উন্নয়নে কাজ করবেন তাকে নির্বাচিত করুন।

এসময় বলেন, ‘৮ মে বরিশাল সদও উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। আমি কথা দিচ্ছি, আগামী পাঁচ বছর আপনাদের সাথে নিয়ে বরিশাল সদর উপজেলার উন্নয়নে কাজ করবো। প্রতিটি ইউনিয়নের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান এবং উন্নয়ন করবো।

তিনি আরও বলেন, ‘আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। জনপ্রতিনিধিদের কাছে জনগণের চাওয়া খুবই ছোট। একজন জনপ্রতিনিধি চাইলেই তা পূরণ করতে পারে। কারণ উন্নয়ন করতে প্রয়োজন সদিচ্ছার। যা আমার রয়েছে। আমি যখন সিটি করপোরেশনের কাউন্সিলর ছিলাম, তখন বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডের মধ্যে সর্বোচ্চ উন্নয়ন করেছি আমার ২০ নম্বর ওয়ার্ডে। যেই উন্নয়নের সুফল ওয়ার্ডের মানুষ আজও ভোগ করছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.
Uncategorized

বরিশাল সদরে শিশু অধিকার সুরক্ষায় ECCR প্রকল্পের যাত্রা শুরু তারিখ: ২০ এপ্রিল ২০২৬ খ্রি.

বরিশাল সদর উপজেলায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ সংস্থার উদ্যোগে ECCR (Empowering Communities for Children Right) প্রকল্পের অবহিতকরণ (ইনসেপশন) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল ২০২৬) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদ হলরুমে...

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
Politic

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

স্টিমার সার্ভিস চালু, বিমানের ফ্লাইট বৃদ্ধি সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি স্টাফ রিপোর্টার ॥ অবিলম্বে বরিশাল-ঢাকা-বরিশাল নৌপথে রাষ্ট্রীয় স্টিমার সার্ভিস পুণঃ প্রবর্তন সহ বিভিন্ন দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial