Home / Topshoot /

বানারীপাড়ায় চেয়ারম্যান-মেয়রসহ ৯৫ আ. লীগ নেতাকর্মীর নামে মামলা

Topshoot

বানারীপাড়ায় চেয়ারম্যান-মেয়রসহ ৯৫ আ. লীগ নেতাকর্মীর নামে মামলা

বানারীপাড়া সংবাদদাতা: বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এসময় পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বানারীপাড়ায় চেয়ারম্যান-মেয়রসহ ৯৫ আ. লীগ নেতাকর্মীর নামে মামলা

বানারীপাড়া সংবাদদাতা: বরিশালের বানারীপাড়ায় ৯৫ আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। এসময় পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও তুলেছেন।

রোববার (২৫ আগস্ট) দুপুপুরে বানারীপাড়া পৌর বিএনপির এক নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আনিচ মৃধা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেন।

আদালতের বিচারক নালিশী মামলা আমলে নিয়ে বানারীপাড়া থানায় এফআইআর করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নিদের্শ দেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী মো. রেজাউল ইসলাম।

মামলার আসামির হলেন, বানারীপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক, পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বানারীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শুভ্র কুন্ড, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. নুরুল হুদা তালুকদার, থানা যুবলীগের সভাপতি জাকির হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফোরকান হাওলাদার, চাখার ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক টুকুসহ ৫৫ জন নামধারী ও অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করা হয়েছে।
মামলায় বাদী আনিচ মৃধা বিবাদীদের বিরুদ্ধে ২০১৮ সালের ২ মে বাদীর ব্যবসা প্রতিষ্ঠান, পাইপসহ ড্রেজার মেশিন ও বাড়ি ঘরে হামলা-অগ্নিসংযোগ এবং লুটপাটের অভিযোগ এনেছেন। একইসঙ্গে হামলার সময় বাড়ির নারীদের শ্লীলতাহানীর অভিযোগও তুলেছেন।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম বলেন, এখন পর্যন্ত (রোববার বিকেল ৫টা) আদালতের নিদের্শনা আমরা হাতে পাইনি। আদালতের নিদের্শনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial