Home / Topshoot /

গৌরনদীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা

Topshoot

গৌরনদীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা

গৌরনদী সংবাদদাতা: বরিশালে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
গৌরনদীতে ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পুলিশে দিলো জনতা

গৌরনদী সংবাদদাতা: বরিশালে যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামে এ ঘটনা ঘটে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়। এ সময় শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝির সহযোগী কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মণ্ডলের ছেলে শুভ মণ্ডলকে সাতশ’ পিস ইয়াবা ও আধা কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে আটকদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, আটকদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial