Home / Topshoot /

দল গঠন বা পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

Topshoot

দল গঠন বা পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
দল গঠন বা পদত্যাগের কোনো সিদ্ধান্ত হয়নি: উপদেষ্টা নাহিদ

অনলাইন ডেস্ক: রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। বৃহস্পতিবার তথ্য ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তী সরকার। উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন ৩ জন।এছাড়াও ছাত্র প্রতিনিধিদের নিয়ে গঠন হয় জাতীয় নাগরিক কমিটি। এরপর শুরু হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি মিলে নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া।

দেশের একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার সকাল থেকে চাউর হয়, “আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলের সদস্য সচিব হতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম।’ রাজনৈতিক দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করা হয় ওই প্রতিবেদনে।”

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা নাহিদ বলেন, ‘রাজনৈতিক দল গঠন বা পদত্যাগ নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি। এ ধরনের সংবাদ প্রচারে আরও দায়িত্বশীল হওয়া উচিত।’

আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না। যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না, তারা সাধারণ ক্ষমা পেতে পারেন। যে কোনো আন্দোলনের সুযোগ নিয়ে ফ্যাসিবাদের দোসর সক্রিয় হওয়ার চেষ্টা করলে সরকার কঠোর হবে। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি দেরি করছে, তারা আরও সময় চাইছে।’

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘শহীদ ও আহত সাংবাদিকদের পাশে থাকবে সরকার। তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। গত ১৫ বছরে গণমাধ্যমের ভূমিকা কি ছিল, তা নিয়ে আরও বেশি আলোচনা করা প্রয়োজন। সাংবাদিকদের ভিতর থেকেই এই আলোচনা হওয়া উচিত।’

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কিছু সাংবাদিক অপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন এই উপদেষ্টা। তিনি বলেন, ‘আন্তর্জাতিকভাবে মিসইনফরমেশন, জইনফরমেশন ছড়ানো হচ্ছে। গত ১৫ বছরে গণমাধ্যমের কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট হাউজের কথা বলা উচিত, ক্ষমা চাওয়া উচিত।’

নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন, ‘রাষ্ট্র সংস্কারের ভিত্তি তৈরি করতে চাই। রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে কথা বলছে। তবে বিচার নিয়ে বেশি কথা বলা উচিত এখন। শেখ হাসিনার বিচার অবশ্যই করা হবে, রিকন্সিলিং সম্ভব হবে এভাবেই। নৈতিকতা বাদ দিয়ে গণহত্যায় যারা ভূমিকা রেখেছে, তাদের সামাজিক বিচার হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ভিন্নমত থাকতে পারে, কিন্তু ঐক্য আছে।’

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial