Home / Topshoot /

বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫

Topshoot

বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫

মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গ্রেফতারকৃতরা হলেন, বাউফল পৌর আওয়ামী লীগের...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানে গ্রেফতার-৫

মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানের প্রথম দিনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

গ্রেফতারকৃতরা হলেন, বাউফল পৌর আওয়ামী লীগের ৫নং ওয়ার্ড সভাপতি রিয়াজ হাওলাদার(৩৮), নাজিরপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্মী মো. আঃ ছালাম (৫২), সুর্যমনি ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জহিরুল ইসলাম(৩৫),কালীশুরী ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সভাপতি মো. সোহাগ মৃধা (৩০) ও কালীশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ বজলু শিকদার (৫০)।

বাউফল থানা পুলিশ সূত্র জানায় গ্রেফতারকৃতদের ১৩ জানুয়ারি ২০২৫খ্রিঃ বাউফল থানার মামলা নম্বর ০৯ এর আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে।

জানা গেছে,সম্প্রতি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা পাল্টা হামলা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ০৮ ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করেন।

গত ০৮ফেব্রুয়ারী অপারেশন ডেবিল হান্ট ঘোষণা করা হলেও গত রবিবার গভীর রাতে এ অভিযান শুরু হয়। অপারেশন ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবেই বাউফলে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাউফলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত আসামিদের পটুয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial