Home / Topshoot /

বাউফলে দু’গ্রুপের সংঘর্ষ, সেনা সদস্য সহ আহত- ১৪

Topshoot

বাউফলে দু’গ্রুপের সংঘর্ষ, সেনা সদস্য সহ আহত- ১৪

মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। এসময় একজন সেনা সদস্যও গুরুতর জখম হয়েছে। মুমূর্ষু অবস্থায় ৩...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বাউফলে দু’গ্রুপের সংঘর্ষ, সেনা সদস্য সহ আহত- ১৪

মাসুম বিল্লাহ বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৪ জন আহত হয়েছে। এসময় একজন সেনা সদস্যও গুরুতর জখম হয়েছে। মুমূর্ষু অবস্থায় ৩ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কনকদিয়া ইউনিয়নের দক্ষিণ কনকদিয়ার ৯নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার দক্ষিণ কনকদিয়া হাওলাদার বাড়ির আনোয়ার হোসেন ও আবদুর রহিম গংদের মধ্যে সোয়া তিন শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে উভয় পক্ষের মানিত সালিশ মাহবুব খান, সালাম মোল্লা ও সার্ভেয়ার ফরহাদ তালুকদার বিরোধপূর্ণ জমির বিষয় আনোয়ার গংদের পক্ষে রায় প্রদান করেন। কিন্তু এ রায় মনঃপূত হয়নি রহিম গংদের। তিনি (আবদুর রহিম সেনা সদস্য) ছুটিতে এসে বাউফলের অস্থায়ী সেনা ক্যাম্পে অভিযোগ করেন।

বিষয়টি সেনা বাহিনী আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ডকে দায়িত্ব দেন। ভূমি অফিস সকল কাগজ পত্র পর্যালোচনা করে আনোয়ার গংদের পক্ষে রায় প্রদান করেন। আর এতেই চরম ক্ষিপ্ত হন সেনা সদস্য আবদুর রহিম।

তাই তিনি শনিবার দুপুর ১২টার দিকে বিলবিলাস, মদনপুরা ও কনকদিয়া এলাকার প্রায় ৩০ থেকে ৩৫ জন সন্ত্রাসী বাহিনী দিয়ে দেশীয় অস্ত্র লাঠি ও রামদা নিয়ে আনোয়ার গংদের বসত ঘরে হামলা চালানো হয় সেনা সদস্য আবদুর রহিমের নেতৃত্বে। বসত ঘরে রক্ষিত সকল মালামাল ভাঙচুর করে হামলাকারীরা।

এ সময় এলোপাথাড়ি ভাবে বাচ্চাদের উপরও হামলা করে তারা। বাঁধা দিলে মোসা. রিনা (২৮), মোসা শিরিনা বেগম (২৫), মো. শহিদ হাওলাদার (৫২), মো. মনির হোসেন (৩৫), মো. তানভির হোসেন (২০), মো. খলিল হোসেন (৪৫), ফজলুল করিম (৩৭), শামীম হাওলাদার (৪৫) ও ছোট্ট শিশু সাদিয়া (৯) সহ প্রায় ১১ জন আহত হয়। ওই সময় সেনা সদস্য আবদুর রহিমও গুরুতর আহত হন।

দুপুর ১টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ওই সময় তারা ৬ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন। আহতদের মধ্যে রিনা. শিরীন ও শহিদের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উন্নত চিকিৎস্যার জন্য বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, আবদুর রহিম যখনই এলাকায় আসেন তখনই বখাটে ছেলেদের নিয়ে এলাকার ভিতরে ত্রাসের সৃষ্টি করেন। অপরদিকে আবদুর রহিম জানান, তারা আওয়ামী দোসর, আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে আমাদের জমি দখল করে নিয়েছে। আমি আমার পূর্ব পুরুষের সম্পত্তি রক্ষার জন্য দখলে গেলে তারা আমার উপর হামলা করে আমাকে গুরুরতর জখম করে।

এবিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial