Home / Topshoot /

একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন

Topshoot

একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলায় চীনের একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা করা হয়। মঙ্গলবার (২২...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ৬ লেন মহাসড়কের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : বরিশাল জেলায় চীনের একহাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ৬ লেইন প্রকল্প বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করা করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর বরিশাল জেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসএনডিসি সভাপতি জুনায়েদ ডালিম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, এসএনডিসি ও মানবী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজাদা হিরা, আহার যুব সংগঠন সভাপতি জে এইস আল-আমীন, লাভ ফর ফ্রেন্ডস সভাপতি পারভেজ, মানবী সদস্য জোহরা ইসলাম জুজী, লাল সবুজ সোসাইটি সিহাব, সালিন্য সম্পাদক কিশোর বালা, তরঙ্গ সংগঠন সদস্য অভি।

এসময় বক্তারা বলেন, বরিশাল বিভাগ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক, প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ অঞ্চল। এ বিভাগ ঐতিহাসিক স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও নদ-নদীর জন্য পরিচিত। বরিশাল বিভাগ নদী ও জলাভূমিতে পরিপূর্ণ। কীর্তনখোলা, মেঘনা, পায়রা, সন্ধ্যা, বিশখালী প্রভৃতি নদী এই অঞ্চলের কৃষি ও পরিবহন ব্যবস্থার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। একসময় বরিশালকে “বাংলার শস্যভান্ডার” বলা হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে কৃষি উৎপাদন কমে গিয়েছিল। বরিশাল দীর্ঘকাল ধরে অবহেলিত যার ফলে অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বরিশাল বিভাগে স্বাস্থ্য খাতের অবস্থা দীর্ঘকাল ধরে চ্যালেঞ্জের সম্মুখীন। জনবল সংকট, অবকাঠামোগত দুর্বলতা এবং সেবার মানের অভাব এই বিভাগের স্বাস্থ্যসেবাকে প্রভাবিত করছে। উন্নয়ন বঞ্চিত একটি অঞ্চল হিসেবে পরচিতি। এখানে নাই পর্যাপ্ত শিল্প-কারখানা, নইে আন্তর্জাতিক মানরে হাসপাতাল বা গবষেণা প্রতিষ্ঠান। বিশেষ করে বরিশালের সাধারণ মানুষ চিকিৎসার জন্য এখনও ঢাকায় যেতে বাধ্য হয়, যার ফলে অর্থ, সময় ও জীবন ঝুকির মধ্যে পড়ে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আপনার দূরদর্শিতার ফসল হিসেবে বাংলাদেশের রোগিদের জন্য খুলে যায় চীনের দরজা। চীনের বিনিয়োগে তারা বাংলাদেশে ৩ টি ১ হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ করবে যার একটি বরিশাল বিভাগে প্রতিষ্ঠার দাবিতে বরিশালের সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে। এখন এই দাবি বরিশাল বাসির প্রানের দাবি হয়ে উঠেছে। চীন সরকাররে উপহার দেয়া একহাজার শয্যার হাসপাতাল বরিশালে প্রতিষ্ঠা করা হলে, দক্ষিণাঞ্চলের প্রায় ২ কোটিরও বেশি মানুষরে জন্য এটি হবে একটি অভূতর্পূব উপকার। এর ফলে দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষ উন্নতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা যাবে। আধুনিক সেবা নিশ্চিত করতে হলে আবহেলিত এই বিভাগের জন্য সুসজ্জিত আধুনিক মানসম্মত চীনা হাসপাতাল এখন সময়ের দাবি মাত্র।

বক্তারা আরও বলেন, বরিশাল বিভাগের যোগাযোগ ব্যবস্থা দীর্ঘকাল ধরে অবহেলিত। এর ফলে বরিশাল বিভাগে তেমন কোন ছোট ও মাঝারি শিল্পের বিকাশ ঘটেনি। যোগাযোগ ব্যবস্থার তেমন কোন উন্নয়ন না হওয়ার ফলে এখনে বড় ধরনের শিল্প প্রতিষ্ঠান ও বিদেশি বিনিয়োগের বিকাশ ঘটেনি। এর কারনে বরিশাল উন্নয়নের ক্ষেত্রে আনেকটা পিছিয়ে রয়েছে যা অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। দক্ষিণাঞ্চলের মানুষের স্বপ্নের প্রকল্প ছিলো বরিশাল-ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেইন মহাসড়ক, যা এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বর্পূণ। বর্তমানে বরিশাল-কুয়াকাটা মহাসড়কটি সরু ও ঝুঁকিপূর্ণ, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। অথচ ভাঙ্গা থেকে শুরু করে পায়রা বন্দর এবং কুয়াকাটা পর্যন্ত একটি আধুনিক মহাসড়ক তৈরি হলে এটি হয়ে উঠবে দক্ষিণাঞ্চলের প্রাণরেখা। পর্যটন, কৃষি ও বানিজ্যখাতে গতি আসবে। চীন সরকারের উপহার স্বরূপ ঘোষিত একহাজার শয্যার আধুনিক হাসপাতাল যদি বরিশাল বিভাগে স্থাপন করা হয়, তাহলে স্বাস্থ্যখাতেও আমাদের বহুদিনের বঞ্চনার অবসান ঘটবে।

বরিশালের হাজারও মানুষের গণস্বাক্ষর সংগ্রহের মাধ্যমে মানববন্ধন শেষে বরিশাল বিভাগীয় কমিশনার, মোঃ রায়হান কাওছার ও বরিশাল জেলা প্রশাসক, মোহাম্মদ দেলোয়ার হোসেন এর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial