Home / Topshoot /

বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

Topshoot

বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় বরিশালেও বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতাল গুলোতে লাইন লেগেছে ডেঙ্গু রোগীর। ডেঙ্গু প্রতিরোধে বরিশাল মহানগরীর বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকল্পে জরুরি পদক্ষেপ গ্রহণের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থাপনার দাবিতে শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার : সারা দেশের ন্যায় বরিশালেও বেড়ে চলেছে ডেঙ্গুর প্রকোপ। হাসপাতাল গুলোতে লাইন লেগেছে ডেঙ্গু রোগীর। ডেঙ্গু প্রতিরোধে বরিশাল মহানগরীর বর্জ্য অপসারণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নতিকল্পে জরুরি পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মরাকলিপি দিয়েছে শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১২ টায় বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি তুলে দেন বিভিন্ন কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা জানান, বরিশাল মহানগরী বর্তমানে ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। নগরীর যত্রতত্র আবর্জনার স্তূপ এবং অপরিস্কার ড্রেনেজ ব্যবস্থার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জলাবদ্ধতা, মশার উপদ্রব, এবং এর ফলে ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্য ও শিক্ষাজীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

এসময় শিক্ষার্থীরা ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে মশা নিধনের জন্য কার্যকর ও নিয়মিত স্প্রে কর্মসূচি গ্রহণ করা এবং এই কার্যক্রমে ব্যবহৃত ঔষধের গুণগত মান নিশ্চিত করা সহ পাঁচটি দাবি সম্বলিত স্মরকলিপি বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারীর হাতে তুলে দেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial