Home / Europe /

অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র – পিটার হাস

Europe

অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র – পিটার হাস

বরিশালটুডে ডেস্ক: সহিংসতা নয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র – পিটার হাস
অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র – পিটার হাস

বরিশালটুডে ডেস্ক: সহিংসতা নয় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাষ্ট্র। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুর পৌনে ১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়েতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে বৈঠক শেষে এ কথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

তিনি আরও জানান, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না ওয়াশিংটন। নির্বাচন কমিশন, সুশীল সমাজ ও গণমাধ্যম- সবারই স্বচ্ছতা থাকা দরকার।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা বলেছি। আমি সবাইকে মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি।

এর র্পূবে সকাল সাড়ে ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে পৌঁছান ওবায়দুল কাদের। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আসেন সকাল ১১টা ১০ মিনিটে। এরপর কেন্দ্রীয় কার্যালয়ের অষ্টম তলায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের কক্ষে বৈঠক শুরু হয়।

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে পিটার হাসের সাথে ঘণ্টা দেড়েকের এই বৈঠকে দলটির নেতাদের মধ্যে ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাত।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in