Home / Topshoot /

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

Topshoot

আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

স্টাফ রিপোর্টার: আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক বরিশাল চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। চলমান মাসের গত ২২ নভেম্বর’২৩ বুধবার বাদ জোহর শুরু হয়ে আজ শনিবার ২৫...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
আখেরী মুনাজাতের মধ্য দিয়ে চরমোনাইর তিন দিনব্যাপী মাহফিলের সমাপ্তি

স্টাফ রিপোর্টার: আখেরী মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হলো ঐতিহাসিক বরিশাল চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত ৩ দিনব্যাপী অগ্রহায়ণ মাহফিল। চলমান মাসের গত ২২ নভেম্বর’২৩ বুধবার বাদ জোহর শুরু হয়ে আজ শনিবার ২৫ নভেম্বর’২৩ শনিবার সকাল সাড়ে ৮ টায় সমাপনী অধিবেশন ও আখেরী মুনাজাতের মাধ্য দিয়ে সমাপ্ত হল লক্ষ লক্ষ মুসল্লীদের আধ্যাত্মিক এ মিলনমেলা। আমীরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই আখেরী মুনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর চরমোনাই বলেন, মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে অহরহ। অথচ একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুরমত মনে করতে হবে। সুতরাং তাক্বওয়া বা আল্লাহর ভয় অর্জনের মাধ্যমে মহান রবের সন্তুষ্টি নিয়ে কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। আল্লাহর ভয় যার অন্তরে নেই ঐ মানুষ এমনকি আলেম, মুফতী ও পীরের কোন মূল্য নেই।

সমাপনী অধিবেশনের বয়ানে পীর সাহেব চরমোনাই মাহফিল বাস্তবায়নে সম্পৃক্ত সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। আখেরী মুনাজাতে অংশ নেয়া প্রশাসনিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সম্মানিত ওলামায়ে কেরাম এবং গণমাধ্যমকর্মীদের মোবারকবাদ জানান তিনি। আখেরী মুনাজাতে পীর সাহেব চরমোনাই ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়া সহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করেন।

উল্লেখ্য, চরমোনাই মাহফিলে আগত মুসল্লীদের মধ্য ঢাকা দক্ষিণ সিটির আওতাধীন ওয়ারী থানা নিবাসী মোঃ এনামুল (২১) গতকাল দুপুরে নদীতে গোসল করতে গিয়ে মৃত্যুবরণ করেন। এবং ফতুল্লা-নারায়ণগঞ্জ নিবাসী মোঃ কারামত আলী (৭৫) পিতা- মৃত মারফত আলী গতকাল ২২ নভেম্বর ৭.৪৫ মিনিটের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। তাদের মরদেহ জানাজা শেষে মরহুমের ঠিকানায় প্রেরণ করা হয়। চরমেনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এ বছর প্রায় দেড় সহস্রাধিক মুসল্লীর চিকিৎসা সেবা নিয়েছেন। চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটি সদস্য কে এম শরীয়াতুল্লাহ এক বার্তায় উপরোক্ত তথ্য জানান।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial