Home / Topshoot /

আমরা বৈষম্য বিরোধী ও নিসাফ সমাজ গড়া না পর্যন্ত ক্ষান্ত হবো না – মুহাম্মদ মামুনুুল হক

Topshoot

আমরা বৈষম্য বিরোধী ও নিসাফ সমাজ গড়া না পর্যন্ত ক্ষান্ত হবো না – মুহাম্মদ মামুনুুল হক

স্টাফ রিপোর্টার: বিভেদে লিপ্ত হওয়ার সময় এখনও হয়নি। বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। যদি দলগুলো দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এই স্বাধীনতা আবারও ইজারা রাখতে হবে । বাংলাদেশ...

Staff Reporter
By Staff Reporter
1 min read
আমরা বৈষম্য বিরোধী ও নিসাফ সমাজ গড়া না পর্যন্ত ক্ষান্ত হবো না – মুহাম্মদ মামুনুুল হক

স্টাফ রিপোর্টার: বিভেদে লিপ্ত হওয়ার সময় এখনও হয়নি। বিএনপি, জামাতসহ সকল রাজনৈতিক দলকে একতাবদ্ধ থাকতে হবে। যদি দলগুলো দ্বন্দ্বে লিপ্ত হয় তাহলে এই স্বাধীনতা আবারও ইজারা রাখতে হবে । বাংলাদেশ খেলাফত মজলিস বরিশাল জেলা শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুুল হক।

বুধবার (২৩শে অক্টোবর) সকাল ৯ টায় নগরীর কেন্দ্রীয় শহিদ মিনারে খেলাফত মজলিস বরিশাল জেলা শাখার আয়োজনে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গনহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বক্তব্যে তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকারকে অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করতে হবে। আমরণ ক্ষমতায় বসে থাকার ইচ্ছা যেন আপনাদের মাঝে না জাগে। এই সরকারকে দেশের মানুষ যেভাবে এখনও ক্ষমতায় রেখেছে। কোনো আনুষ্ঠানিক সংলাপ নয়। সব রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধি করে সবার সমন্বয়ে এই সরকারকে সফল হতে হবে। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে আগস্ট বিপ্লব ব্যর্থ হবে। এসময় সকল রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলেন। বর্তমানে দেশের মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে দ্রব্য মূল্য। গত ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করতে পারায় এখনো বাংলাদেশের মানুষ এই সরকার ও সরকারের সহযোগীদের বিনা স্বার্থে সহযোগিতা করে যাচ্ছে। কিন্তু আপনারা যদি মনে করেন এ সমর্থন আজীবন থাকবে, তবে আপনারা ভুল করবেন। আপনারা সংলাপ ডাকুন। শুধুমাত্র লোক দেখানো নয়, আনুষ্ঠানিক ভাবে সকল দলের সাথে সংলাপের মাধ্যমে সকলের সাথে যোগাযোগ বৃদ্ধি করে সকলের সহযোগিতা নিয়ে এই সরকারকে সফল মণ্ডিত করতে হবে। মনে রাখতে হবে এ সরকার ব্যর্থ হলে আগস্ট বিপ্লবের সুফল মানুষ ঘরে তুলতে পারবে না। আমরা বলি আগস্টের বিপ্লবের মধ্যে দিয়ে মানুষ প্রমাণ করেছে যে, তারা আল্লাহ ও আল্লাহর রাসুলকে ভালোবাসে। সারা বাংলা জুড়ে যে একাত্মবাদ ও তৌহিদের বিরুদ্ধে অপসাংষ্কৃীতি এবং শেরেকি শেখ হাসিনা বাস্তবায়ন করার চেষ্টা করেছিলো তা ৫ই আগষ্ট মানুষ গুড়িয়ে দিয়েছে। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, তারা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। আমরা চাই নিসাফ পূর্ণ বাংলাদেশ। বৈষম্য বিরোধী ও নিসাফ সমাজ গড়তে হবে। আমরা বৈষম্য বিরোধী ও নিসাফ সমাজ গড়া না পর্যন্ত ক্ষান্ত হবো না।

বরিশাল জেলা খেলাফত মজলিসের আহবায়ক মাওলানা মুহাম্মদ জোবায়ের গালিবের সভাপতিত্বে আয়োজিত গণসমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালি, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসা মুহতামিম, মাওলানা ওবাইদুর রহমান মাহবুবসহ বিভাগের ৬ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in