Home / Culture /

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ উদযাপিত হলো

Culture

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ উদযাপিত হলো

গ্রামবাংলার প্রাণের উৎসব, নদীর বুকে ঢাকঢোলের তালে তালে আজ শুরু হয়েছে “উজিরপুর নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫”। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সামনের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫ উদযাপিত হলো


গ্রামবাংলার প্রাণের উৎসব, নদীর বুকে ঢাকঢোলের তালে তালে আজ শুরু হয়েছে “উজিরপুর নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৫”।
আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) বিকেল ৫টায় শিকারপুর সরকারি শেরে বাংলা ডিগ্রি কলেজের সামনের সন্ধ্যা নদীতে শুরু হয় এই রোমাঞ্চকর প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শুরু হয় শিকারপুর কলেজ ঘাট থেকে এবং শেষ হয় সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজর এম.এ জলিল সেতুতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কীপার আসমা ফেরদৌসী।
আয়োজনের সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা।

এই প্রতিযোগিতা যৌথভাবে আয়োজন করে উজিরপুর উপজেলা প্রশাসন ও উন্নয়ন সংস্থা আভাস (AVAS)।
অনুষ্ঠানটির আর্থিক সহায়তা করে বাংলাদেশ জাতীয় জাদুঘর (ইউনেস্কো সহযোগী প্রতিষ্ঠান)।

এ বছর অংশ নিয়েছে মোট ৬টি বাচারি নৌকা, যেগুলোর নামকরণ করা হয়েছে জাতির ইতিহাস, সাহিত্য ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ব্যক্তিত্বদের নামে। দলগুলো হলো শের ই বাংলা একে ফজলুল হক, কবি জীবনানন্দ দাশ, মেজর এমএ জলিল, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, কবি সুফিয়া কামাল এবং জুলাই যোদ্ধা।

গোপালগঞ্জ ও মাদারীপুর জেলার অভিজ্ঞ নৌকাবাইচ প্রতিযোগীরা-কালিপদ তালুকদার, লাজারেজ ফলিয়া, কিরণ মৃধা, সঞ্জয় রায়, শংকর বাড়ৈ ও সৈকত রায়-অংশ নিয়েছে তাদের নিজ নিজ দল নিয়ে।

প্রতিযোগিতা শেষে মেজর এম.এ জলিল সেতুর ইচলাদী প্রান্তে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে বিজয়ীদের প্রদান করা হয় চ্যাম্পিয়ন, ১ম রানারআপ ও ২য় রানারআপ পুরস্কার এবং বিশেষ সম্মাননা।

এ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে শের ই বাংলা একে ফজলুল হক, ১ম রানার আপ হয় মেজর এম এ জলিল এবং ২য় হয় জুলাই যোদ্ধা দল।

নদীর তীরে উৎসাহ ও উদ্দীপনা এবং উৎসবের আমেজে-লক্ষ লক্ষ দর্শক জড়ো হয় সন্ধ্যা নদীর দুই পাড় জুড়ে এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে। উজিরপুর উপজেলায় নদীমাতৃক উৎসবে মুখরিত চারিপাশ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in