Home / Politic /

ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

Politic

ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

বরিশালটুডে ডেস্ক: ‌বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ইসলাম ঐক্য প্রগতি’ এই বাণী নিয়ে আলোচনা সভা ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি সুস্থতা কামনা করে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ওলামাদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মোনাজাত

বরিশালটুডে ডেস্ক: ‌বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘ইসলাম ঐক্য প্রগতি’ এই বাণী নিয়ে আলোচনা সভা ও বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৬ আক্টোবর) বেলা ১২ টায় বিএনপি দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা ওলামাদলের আয়োজনে অনুষ্ঠিত হয়।

বরিশাল মহানগর ওলামাদলের আহবায়ক মাওলানা মোঃ আব্দুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও মহানগর সদস্য সচিব হাফেজ মোঃ মাহাজাবিল নাঈম খান ও জেলা সদস্য সচিব মাওলানা মোঃ রফিকুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল মহানগর বিএনপি অহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক ও সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।

এ সময় আরো বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় যুবদল সহ-সভাপতি এ্যাড. এইচ এম তছলিম উদ্দিন, বরিশাল উত্তর জেলা ওলামাদল আহবায়ক মাওলানা মোঃ লুৎফুল্লাহ।

এখানে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি সদস্য মঞ্জুরুল ইসলাম জিসান, মহানগর স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক দিন ইসলাম ইকুসহ ওলামা দলের বিভিন্ন নেতৃবৃন্দ।

পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করাসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের মৃত্যু ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয় ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in