Home / Topshoot /

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সমাবেশ

Topshoot

গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ গাজার বীর জনতার সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ও গাজায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (২২ মার্চ) ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
গাজায় ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে সমাবেশ

স্টাফ রিপোর্টারঃ গাজার বীর জনতার সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে ও গাজায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যার বিরুদ্ধে সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার (২২ মার্চ) ১১ টায় অশ্বিনী কুমার হল চত্বরে গণসংহতি আন্দোলন বরিশাল জেলার এ সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, যুব ফেডারেশন জেলা সংগঠক মারুফ আহমেদ ও ছাত্র ফেডারেশন জেলা সভাপতি সাকিবুল ইসলাম শাফিন, গণসংহতি আন্দোলন বরিশাল জেলার সহ-সমন্বয়কারী রুবিনা ইয়াসমিন ও অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানাসহ প্রমুখ।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, ‘ইসরায়েলি দখলদার সরকার যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে গাজা উপত্যকার জনগণের বিরুদ্ধে পুনরায় গণহত্যা শুরু করেছে। ইতিমধ্যেই ১০০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এর মধ্যে ৩০০ জন শিশু নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও হাজারো মানুষ। গত ১৯শে জানুয়ারি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এটাই গাজায় সবচেয়ে ভয়াবহ হামলা। এই নিষ্ঠুর আগ্রাসন ও হত্যাযজ্ঞের ফলে গাজার মানবিক পরিস্থিতি চরম সংকটে পড়েছে। আমরা দ্ব্যর্থহীনভাবে গাজার জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত নির্বিচার বিমান হামলা ও গণহত্যার তীব্র নিন্দা জানাই। এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও কনভেনশনের চরম লঙ্ঘন এবং স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির প্রতি ইসরায়েলের গুরুতর অবজ্ঞার প্রতিফলন।’

বক্তারা আরও বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের এই আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে স্পষ্ট ও কার্যকর অবস্থান গ্রহণ করার আহ্বান জানাই। একই সাথে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি আন্তর্জাতিক সমর্থন নিশ্চিত করতে কূটনৈতিক পদক্ষেপ গ্রহন, গাজায় জরুরি মানবিক সহায়তা পৌঁছানোর জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে কার্যকর উদ্যোগ, যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলি দখলদার সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের কার্যকর উদ্দ্যোগ গ্রহন করতে হবে।’

এসময়ে নেতৃবৃন্দ ফিলিস্তিনের জনগণের মুক্তি ও ন্যায়বিচারের দাবিতে আমরা সকল ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানায়। সমাবেশ টির সঞ্চালনায় ছিলেন, রাইদুল ইসলাম সাকিব৷

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial