Home / Topshoot /

ঝালকাঠির দিনমজুর বাশারকে হত্যায় গ্রেপ্তার ১

Topshoot

ঝালকাঠির দিনমজুর বাশারকে হত্যায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে দিনমজুর আবুল বাশার (৫০) কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গ্রেপ্তার মো. রানা...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ঝালকাঠির দিনমজুর বাশারকে হত্যায় গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার: চাকু ও এন্টি কাটার দিয়ে কুপিয়ে দিনমজুর আবুল বাশার (৫০) কে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি মো. রানা ওরফে শুটার রানাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। গ্রেপ্তার মো. রানা ওরফে শুটার রানা ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা এলাকার আব্দুস সালাম হাওলাদারের ছেলে।

মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল র‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

এরআগে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন লেবুবন এলাকা থেকে রানাকে গ্রেপ্তার করে র‍্যাব-৮ এর সদস্যরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, গ্রেপ্তার রানা ওরফে শুটার রানাসহ মামলার অন্যান্য আসামিরা পরস্পর যোগাসাজশে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় পূর্ব বিরোধের জের ধরে দিনমজুর আবুল বাশারকে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নের দক্ষিণ সাউথপুর গ্রামের একটি রাস্তার ওপর ধারালো চাকু ও এন্টি কাটার দিয়ে এলোপাথারি কুপিয়ে ও পোঁচ দিয়ে গুরুত্বর জখম করে।

ওইসময় দিনমজুর আবুল বাশার দৌড়ে রাস্তার পাশের একটি চায়ের দোকানে গিয়ে আশ্রয় নিলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে লোকজন আবুল বাশারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যে ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে পরের দিন ৩ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব কর্মকর্তা জানান, বিষয়টি র‍্যাব-৮, বরিশালের নজরে আসলে হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং ছায়াতদন্ত শুরু করে। তবে হত্যাকাণ্ডের পর আসামিরা পালিয়ে আত্মগোপন করে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত আসামির হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়ে অধিনায়ক র‍্যাব-৮ বরিশাল এর নিকট একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব-৮, বরিশাল আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ইতিপূর্বে র‍্যাব-৮, বরিশাল সফলভাবে অভিযান পরিচালনা করে উক্ত মামলার আরও ২ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in