Home / Topshoot /

তীব্র গরমে বরিশালে ক্লাস চলাকালীন ৩ স্কুলছাত্রী অসুস্থ

Topshoot

তীব্র গরমে বরিশালে ক্লাস চলাকালীন ৩ স্কুলছাত্রী অসুস্থ

বরিশালটুডে ডেস্ক : বরিশালে তীব্র তাপপ্রবাহে স্কুুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুুল এন্ড কলেজে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
তীব্র গরমে বরিশালে ক্লাস চলাকালীন ৩ স্কুলছাত্রী অসুস্থ

বরিশালটুডে ডেস্ক : বরিশালে তীব্র তাপপ্রবাহে স্কুুল চলাকালীন সময়ে একটি বিদ্যালয়ের তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ টার দিকে নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীরা ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর ছাত্রী ছিলো।

স্কুল সূত্রে জানা যায়, তীব্র গরমের মধ্যে জেলার অন্যান্য স্কুলের মতো নগরীর জগদীশ সারস্বত গার্লস স্কুুল এন্ড কলেজে সকাল ১০টায় ক্লাস শুরু হয়। এদিন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও ছিলো মোটামুটি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক শিক্ষার্থী গরমে অতিষ্ঠ হয়ে পরে এর মধ্যে আবার লোডশেডিং হয়। এক পর্যায়ে ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তাসনীন আক্তার, কিছুক্ষন পরে ৭ম শ্রেনীর দুই শিক্ষার্থীও অসুস্থ হয়ে পরে। অসুস্থ শিক্ষার্থীদের টিচার্স রুমে এনে শরবত, স্যালাইন ও মাথায় পর্যাপ্ত পানি দেয়ার পরে কিছুটা স্বস্তি ফিরলে অভিভাবককে ডেকে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীরা জানায়, প্রথম ক্লাস থেকেই পেটে ব্যাথা, মাথা ব্যাথা ও বমি বমি ভাব হচ্ছিল, হঠাৎ লোডশেডিং হলে কিছুক্ষনের মধ্যে গরম বেড়ে যায় তার পরে অসুস্থ হয়ে পড়ি।

জগদীশ সারস্বত গার্লস স্কুুল এন্ড কলেজের সহকারী শিক্ষক কাওসার হোসেন শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার বিষয়টি নিশ্চিত করে জানায়, এক একটি শ্রেণী কক্ষে ৪০/৫০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমের ফলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে প্রচণ্ড গরমে তিন জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অভিভাবকদের ডেকে বাসায় পাঠিয়ে দেয়া হয়।

এদিকে বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. বশির আহাম্মেদ জানান, সোমবার দুপুর ৩টা পর্যন্ত ৩৮ দশমিক ০৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে সকাল ৬টায় সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ০২ ডিগ্রী সেলসিয়াস।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in