Home / Politic /

দেশের মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সোচ্চার : শিরিন

Politic

দেশের মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সোচ্চার : শিরিন

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, এই ফ্যাসিস্ট অবৈধ সরকার জালিয়াতি করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতন্ত্রের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম...

Staff Reporter
By Staff Reporter
1 min read
দেশের মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সোচ্চার : শিরিন
দেশের মানুষ ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সোচ্চার : শিরিন

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেছেন, এই ফ্যাসিস্ট অবৈধ সরকার জালিয়াতি করে বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা দখল করে গণতন্ত্রের নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিখ্যা মামলায় বন্দি করে রেখেছে।

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারসহ ভোট ও মানুষের অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলনে বিএনপি। দেশের মানুষ আজ তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সোচ্চার হয়ে উঠেছে। আমরা বরিশাল বিভাগীয় রোড মার্চের মাধ্যমে দেশবাশীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানাচ্ছি।

এসময় তিনি বলেন, বিএনপি শান্তি প্রিয় দল। আমরা শান্তিপ্রিয়ভাবে রোর্ড মার্চ বরিশাল শহর থেকে শুরু করে ঝালকাঠি হয়ে পিরোজপুর গিয়ে শেষ করবো। শুক্রবার দুপুরে বরিশাল নগরের বঙ্গবন্ধু উদ্যান পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

২৩ সেপ্টেম্বর বিভাগীয় রোড মার্চ কর্মসূচি সফল করার সূচনাস্থল ও উদ্বোধনী আয়োজনের নির্ধারিত স্থান পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক,সদস্য সচিব অ্যাডভোকেট জাহিদুল কবির জাহিদ, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন, বরিশাল সদর উপজেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, সদস্য সচিব রফিকুল ইসলাম সেলিম,বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু, বরিশাল জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারন সম্পাদক কামরুল আহসান, জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল ইসলাম মিঠু সহ নেতৃবৃন্দ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in