Home / Politics /

নির্বাচনকালে সরকার ও ইসির কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে পর্যবেক্ষক দল : সিইসি

Politics

নির্বাচনকালে সরকার ও ইসির কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে পর্যবেক্ষক দল : সিইসি

বরিশালটুডে ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকার ও ইসি কীভাবে কাজ করবে তা জানতে চেয়েছে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ...

Staff Reporter
By Staff Reporter
1 min read
নির্বাচনকালে সরকার ও ইসির কার্যক্রম সম্পর্কে জানতে চেয়েছে পর্যবেক্ষক দল : সিইসি

বরিশালটুডে ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় সরকার ও ইসি কীভাবে কাজ করবে তা জানতে চেয়েছে সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দল।

তিনি বলেন, ‘আজকের বৈঠকে আমেরিকার প্রি-অ্যাসেসমেন্ট টিম আমাদের রোল, দায়িত্ব, কর্মকান্ড, সরকারের সঙ্গে ইসির কো-অর্ডিনেশন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা ইসির রোল, সরকারের রোল, সরকারের সঙ্গে ইসির কো-অর্ডিনেশন সবকিছু সম্পর্কে তাদেরকে জানিয়েছি।’

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষণ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে সিইসি এসব কথা জানান।

সিইসি বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক দল মূলত বাংলাদেশের প্রি-অ্যাসেসমেন্ট করতে এসেছেন। তাদের মূল ফোকাস হলো সুষ্ঠু, স্বাধীন, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচন।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সর্বোপরি তারা আমাদের কাছে যা যা জানতে চেয়েছেন, আমরা সবকিছু জানিয়েছি। সার্বিক বিষয় পর্যবেক্ষণ করে, তাদের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী সময়ে তারা পর্যবেক্ষক পাঠানোসহ বাকি সিদ্ধান্ত নেবে। দেশে গিয়ে তারা কী সিদ্ধান্ত নেবেন এটি তাদের বিষয়।’

বৈঠকে মার্কিন প্রাক-নির্বাচন বিষয়ক পর্যবেক্ষক প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- ইন্টারন্যশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

শনিবার বাংলাদেশে এসেছেন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক এই পর্যবেক্ষক দল। তারা ইতোমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in