Home / Topshoot /

পটুয়াখালীতে বুধবার ২৩ বছর পর বিএনপির জেলা সম্মেলন”

Topshoot

পটুয়াখালীতে বুধবার ২৩ বছর পর বিএনপির জেলা সম্মেলন”

পটুয়াখালী জেলা প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর পর বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এদিন পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০০২...

Staff Reporter
By Staff Reporter
1 min read
পটুয়াখালীতে বুধবার ২৩ বছর পর বিএনপির জেলা সম্মেলন”

পটুয়াখালী জেলা প্রতিনিধি: দীর্ঘ ২৩ বছর পর বুধবার (২ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। এদিন পটুয়াখালী ব্যায়ামাগার মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে ২০০২ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল।

সম্মেলন ঘিরে জেলা শহরের গুরুত্বপূর্ণ জায়গাকে ব্যানার-ফেস্টুন ও তোরণে সাজানো হয়েছে। নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ দেখা যাচ্ছে। এ উপলক্ষে শেষ মুহূর্তে চলছে প্রস্তুতি ও প্রচার-প্রচারণা।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

সম্মেলনে সভাপতিত্ব করবেন জেলা আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রশিদ চুন্নু মিয়া। সঞ্চালনায় থাকবেন সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি।

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, সম্মেলনে জেলার প্রায় ১৫০০ জন কাউন্সিলর অংশ নেবেন। জেলা উপজেলা নেতাকর্মীসহ প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ উপস্থিত থাকবেন। বিকেলে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় অধিবেশন, যেখানে হবে ভোটগ্রহণ।

বিএনপির বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান জানান, সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর নাগাদ ১৪টি ইউনিটের প্রায় দেড় হাজার কাউন্সিলরের ভোটগ্রহণ শুরু হবে। ভোট শেষ হওয়ার পরপরই গণনা করে চূড়ান্ত ফল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ স্বচ্ছতার ভিত্তিতে করার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এরই মধ্যে প্রার্থীরা ফরম জমা দিয়েছেন। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ৮ জন। যার মধ্যে সভাপতি পদে বর্তমান সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি ও সদস্য মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক রয়েছেন আইনজীবী, সাবেক ছা
ত্রনেতা ও দলীয় সংগঠনের দায়িত্বশীল নেতাদের কয়েকজন।
২০০২ সালের সর্বশেষ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী সভাপতি ও কুট্টি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে ২০২০ সালে গঠিত হয় ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in