Home / Politics /

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে: সিইসি

Politics

প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে: সিইসি

বরিশালটুডে ডেস্ক: প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু...

Staff Reporter
By Staff Reporter
1 min read
প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন কঠিন হবে: সিইসি

বরিশালটুডে ডেস্ক: প্রার্থীরা আন্তরিক না হলে সুষ্ঠু নির্বাচন করা দুরূহ হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রার্থীদের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রার্থীরা আমাদের কথা দিয়েছেন, তারা পারস্পরিক বিশ্বাস, আস্থা রেখে নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করবেন।

প্রার্থীরাও আশাবাদী, এবারের নির্বাচনটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
প্রশাসন নির্বাচনে নিরপেক্ষ থেকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করবে বলে স্পষ্ট করে বলা হয়েছে। রাজনৈতিক দলগুলোর যারা প্রার্থী বা যারা স্বতন্ত্র প্রার্থী আছেন, তারা যদি আন্তরিক না হন, তারা যদি সচেতন না হন এবং তারা যদি তাদের প্রতি পারস্পরিক আস্থা না রাখেন, সঠিক আচরণ না করেন, তাহলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দুরূহ হয়ে পড়বে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রার্থীদের এ বার্তাটা দেওয়া হয়েছে, যোগ করেন সিইসি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে জেলার ছয়টি আসনের মোট ৩৬ প্রার্থীর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। এর আগে সকাল ১০টায় মতবিনিময় সভা শুরু হয়ে শেষ হয় বেলা সাড়ে ১২টায়।

পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যদের নিয়ে বৈঠক করেন হাবিবুল আউয়াল।

এদিকে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা, নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম, রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তারা।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in