Home / Topshoot /

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

Topshoot

ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশের মত ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াত ইসলামী বরিশাল মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টায় নগরীর টাউন হল...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার : সারাদেশের মত ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াত ইসলামী বরিশাল মহানগর উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুর ১টায় নগরীর টাউন হল চত্বর বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি টাউন হল চত্বর থেকে শুরু হয় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সদর রোড এসে শেষ হয়।

বরিশাল মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন, মহানগরীর এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, বিমান বন্দর থানা আমীর অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, বরিশাল মহানগর শিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি আমিনুল ইসলাম, কোতয়ালী উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, শতাব্দীকাল ব্যাপী ইজরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। এই বারও রমজান মাসে কাপুরুষের মত নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়ে ৪০০ শতাধিক নারী শিশু হত্যা করেছে। আমরা আহ্বান জানাচ্ছি মুসলিম বিশ্বের সকল নেতৃবৃন্দ বিশেষ করে ওআইসি এ ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পারে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুসলিম বিশ্বের দুর্বল নেতৃত্ব ও ওআইসি দায়িত্বশীলদের গাফলতির কারনে গাজার গণহত্যার ব্যাপারে কার্যকর কোন ভূমিকা রাখতে পারছে না।

আমরা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানাই জনগণের স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মাধ্যমে গঠিত বিপ্লবী সরকার জাতিসংঘের প্রস্তাব তুলে ফিলিস্তিনের জনগণের পাশে দাড়াবে, ইজরাইল জন্মলগ্ন থেকে সন্ত্রাসী কর্যক্রম চালিয়ে যাচ্ছে এই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।

এদিকে একই দাবিতে মানববন্ধন করেছে বরিশাল জেলা আইনজীবী সমিতি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর ও জেলা শাখা ।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial