বরিশালের উজিরপুর উপজেলা-এ স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত নেতা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে সৈয়দ ইউসুফের চাচাতো ভাই সৈয়দ নান্টু অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে উজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সৈয়দ ইউসুফ ব্যক্তিগত বিরোধের জেরে দলীয় প্রভাব খাটিয়ে হয়রানি ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করছেন। এমনকি মামলা থেকে অব্যাহতি দেওয়ার নামে বড় অঙ্কের টাকা দাবি করেছেন বলেও অভিযোগ করেন তিনি।
নান্টু আরও বলেন, সরকারি তহবিলের অর্থ ব্যবহার করে তাদের সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণ এবং খালের ওপর সেতু নির্মাণের চেষ্টা করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানানো হলে তিনি কাজ বন্ধ করে দেন বলে দাবি করা হয়। তিনি জানান, যে জমির ওপর সেতু নির্মাণের চেষ্টা চলছে, সেটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন।
অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সৈয়দ ইউসুফ বলেন, যারা মানববন্ধন করেছেন তারা “ফ্যাসিস্টের লোক” এবং রাজনৈতিক বিদ্বেষ থেকেই তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তিনি দাবি করেন, সংশ্লিষ্ট জমি তিনি বৈধভাবে দলিলের মাধ্যমে ক্রয় করেছেন এবং কারও কাছে চাঁদা দাবি করেননি। তার ভাষ্য, হিংসা ও প্রতিহিংসার কারণেই তার বিরোধিতা করা হচ্ছে।
বরিশালের উজিরপুর উপজেলা-এ স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বরিশালের উজিরপুর উপজেলা-এ স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বরিশালের উজিরপুর উপজেলা-এ স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। তবে অভিযুক্ত নেতা এসব অভিযোগ অস্বীকার করেছেন। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা...
Subscribe to our newsletter
Get the latest posts delivered right to your inbox.
Subscribe NowCreate an account to subscribe to updates
Related
সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...
৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...
Stay up to date
Create an account to subscribe to our updates and receive the latest posts directly.
Create Account & SubscribeAlready have an account? Sign in