Home / Topshoot /

বরিশালে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ: ১৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত!

Topshoot

বরিশালে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ: ১৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত!

বরিশালটুডে ডেস্ক: বরিশালে মুর্শিদি গানের প্যান্ডেল থেকে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের ১৪ বছর পর মামলার একমাত্র আসামি কবির হোসেন ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষণ: ১৪ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিলো আদালত!

বরিশালটুডে ডেস্ক: বরিশালে মুর্শিদি গানের প্যান্ডেল থেকে ঘুমন্ত শিশুকে বাগানে নিয়ে ধর্ষণের ১৪ বছর পর মামলার একমাত্র আসামি কবির হোসেন ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির। বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন।

দণ্ডিত কবির হোসেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পশ্চিম রাওগা গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির মামলার বরাত দিয়ে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর গ্রামের ব্রিজঘাট এলাকায় ২০০৯ সালের ২৯ অক্টোবর রাতে মুর্শিদি গান হয়। পরিবারের সদস্যদের সঙ্গে ভুক্তভোগী ওই গান শুনতে যায়। গান শুনতে শুনতে প্যান্ডেলের হোগলায় ঘুমিয়ে পড়ে সাত বছরের ওই শিশু। পরে ঘুমন্ত অবস্থাতেই তাকে পাশের বাগানে নিয়ে ধর্ষণ করেন কবির। এরপর ওই শিশু অসুস্থ হয়ে কান্না করে বিষয়টি তার পরিবারকে জানায়। শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং এলাকাবাসী কবির মারধর করে ছেড়ে দেন।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পরদিন ৩০ অক্টোবর কবিরকে অভিযুক্ত করে মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেন। একই বছরের ৮ ডিসেম্বর কবিরকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন মেহেন্দিগঞ্জের কাজিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই বেল্লাল হোসেন। পরে আজ সেই মামলার রায় হলো।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in