Home / Topshoot /

বরিশালে নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহিলা কলেজ শিক্ষার্থীরা

Topshoot

বরিশালে নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহিলা কলেজ শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে সারা বাংলাদেশের নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষকের দ্রুত বিচারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় অশ্বিনী কুমার...

Staff Reporter
By Staff Reporter
• • 1 min read
বরিশালে নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করেছে মহিলা কলেজ শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে সারা বাংলাদেশের নারীর প্রতি আগ্রাসন ও ধর্ষকের দ্রুত বিচারসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে সরকারি মহিলা কলেজ শিক্ষার্থীরা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বর এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান যে বক্তব্যে সেনা সদস্যদের অতিরিক্ত বল প্রয়োগ না করবার জন্য এবং নির্বাচিত সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত ধৈর্য্যের সাথে দায়িত্ব পালনে যে নির্দেশ তিনি দিয়েছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে আমরা সেনা প্রধানের কাছে জানতে চাই, বল প্রয়োগ না করে কীভাবে আসামিকে আইনের আওতায় আনা সম্ভব ? যেখানে যে রকম বল প্রয়োগ করা প্রয়োজন তিনি সেভাবে কেন পদক্ষেপ নিতে বললেন না ? বর্তমান সময়ে পুলিশ নড়াচড়া দিচ্ছে না তাহলে মানুষ যাবে কার কাছে ? আমরা শুধু একটি কথা বলতে চাই, ওয়াকার সাহেব আপনার ও আমাদের মধ্যেকার সম্পর্ক এই দেশ এবং দেশের সার্বভৌমত্বের।

শিক্ষার্থীরা আরও বলেন, দেশে এতোসব ধর্ষণ, অনিয়ম, এমনকি লাল গামছা পড়ে চাঁদাবাজি করছে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেনটা কি। যদি তিনি রাষ্ট্রের নিরাপত্তা ভাঁড় বহনে ব্যর্থই হন তাহলে তাকে পদ ছেড়ে অবিলম্বে পদত্যাগ করতে হবে।

এসময় শিক্ষার্থীরা ৭ দফা জানিয়ে বলেন, বিচার কার্য চলাকালীন ধর্ষিতা ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পারিবারিক যৌন সহিংসতায় প্রশাসন মামলা না নিলে জনগণের হাতে ধর্ষক কে তুলে দিতে হবে, ধর্ষণের মামলা বিশেষ ট্রাইবুনাল গঠন করে তদন্তসহকারে দ্রুত নিষ্পত্তি করতে হবে, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও মামলার খরচ রাষ্ট্রের নিতে হবে, ধর্ষণ ও ইভটিজিং এবং মলেস্টিং এর কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে, আসামি নিশ্চিত কবার ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন সেল গঠন কার্যকর করতে হবে।
এ মানববন্ধনে সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in

Social media & sharing icons powered by UltimatelySocial