Home / Topshoot /

বরিশালে ফরচুন সুজ কারখানায় শ্রমিকদের আন্দোলন, আনসারের গুলিতে আহত ৪, বাসদের বিক্ষোভের ডাক

Topshoot

বরিশালে ফরচুন সুজ কারখানায় শ্রমিকদের আন্দোলন, আনসারের গুলিতে আহত ৪, বাসদের বিক্ষোভের ডাক

মো. মনিরুল ইসলাম: আজ বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড কারখানায় শ্রমিকদের বেতন ভাতা এবং ওভার টাইমের দাবিতে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও গুলি...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে ফরচুন সুজ কারখানায় শ্রমিকদের আন্দোলন, আনসারের গুলিতে আহত ৪, বাসদের বিক্ষোভের ডাক

মো. মনিরুল ইসলাম: আজ বরিশাল বিসিক শিল্প নগরীতে ফরচুন সুজ লিমিটেড কারখানায় শ্রমিকদের বেতন ভাতা এবং ওভার টাইমের দাবিতে এ হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের ওপর লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগ ওঠেছে আনসার এবং পুলিশ বাহিনীর ওপর। এতে আহত হয়েছে ৪ শ্রমিকসহ এক পুলিশ সদস্য।

আজ বৃহস্পতিবার (২৩ মে) বিকেল ৪টার দিকে বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ জানান, দুপুরের দিকে ফরচুন সুজ কারখানাতে বেতন দেওয়া হচ্ছিলো। শ্রমিকদের দাবি তাদের দুইমাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু তাদের বকেয়া বেতনের অর্ধেকটা দেওয়া হয়।


এতে ক্ষুব্ধ হয় শ্রমিকেরা এবং তারা ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ জানানো শুরু করে। এ সময় ফরচুন সুজ কারখানায় কর্তব্যরত আনসাররা তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা চালায়। এতে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে থাকে। শ্রমিকরা তখন কারখানায় ভাঙচুরের চেষ্টা করে। তাদের নিবৃত্ত করতে আনসাররা গুলি চালায়। এতে চারজন শ্রমিক আহত হয়। এ ঘটনায় আনসারদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে শ্রমিকরা। একপর্যায়ে তারা আনসরদের ওপর হামলা চালায় এবং কারখানার গ্লাস ও গাড়ি ভাঙচুর করে।

এ সময় পুলিশ উপস্থিত হয়ে লাঠিচার্জ করে। শ্রমিকরাও ইট পাটকেল নিক্ষেপ করে। শ্রমিকদের হামলায় বিসিকে থাকা কমপক্ষে ১০টি যানবাহন ভাঙচুর হয়। পরে আধাঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে ফরচুনসহ আশেপাশের তিনটি কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এদিকে এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বায়ক ডা. মনীষা চক্রবর্তী ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিক ফরচুন কারখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলিবর্ষণের তীব্র নিন্দা করেন ও অবিলম্বে বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, আজ ২৩ মে ফরচুন কারখানায় শ্রমিকদের গত দুই মাসের বকেয়া বেতন ও বোনাস দেয়ার কথা থাকলেও মালিক শ্রমিকদের মাত্র এক মাসের বেতনের অর্ধেক টাকা দেয়। ফলে স্বাভাবিকভাবেই শ্রমিকরা বিক্ষোভে ফেটে পড়ে ও তাদের ন্যায্য পাওনার দাবি করতে থাকেন। মালিক তাদের বেতন পরিশোধ না করে আনসারদের দিয়ে তাদের ওপর গুলি করে এবং এতে চারজন শ্রমিক আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। আরো অনেক শ্রমিক আহত হন।

তারা বলেন, ন্যায্য পাওনা চাইতে গিয়ে গুলি খাওয়ার মতো ঘটনা শ্রমিকের ক্ষেত্রে আইনের শাসনের অনুপস্থিতিকেই প্রমাণ করে। দুই মাস ধরে বকেয়া বেতন-বোনাস না দিয়ে মালিক অর্ধমাসের বেতন দেয়ার স্পর্ধা দেখিয়েছেন, বেতন চাইতে গেলে শ্রমিকের ওপর গুলি করার মতো অমানবিক অত্যাচার করেছেন।

নেতৃবৃন্দ এই হামলার বিচারসহ অবিলম্বে শ্রমিকের সকল বকেয়া বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানান এবং এই দাবিতে আগামী ২৫ মে, শনিবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বিক্ষোভ সফল করার আহ্বান জানান।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in