Home / Topshoot /

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

Topshoot

বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি করপোরেশনসহ জেলায় তিন লাখ ৬০ হাজার ২৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন। শনিবার (১৫ মার্চ) সকালে বরিশালের এ কার্যক্রমের...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি করপোরেশনসহ জেলায় তিন লাখ ৬০ হাজার ২৪৮ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হয়েছে ক্যাম্পেইন।

শনিবার (১৫ মার্চ) সকালে বরিশালের এ কার্যক্রমের উদ্বোধন করেন, বরিশাল সিটি করপোরেশন সচিব, রুম্পা সিকদার।

উদ্বোধনী আয়োজনে তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আগে থেকেই প্রচার-প্রচারণা চালানো হয়েছে। আমরা প্রত্যাশা রাখছি মানুষ সতস্পূর্ত ভাবে অংশগ্রহণ করবে এ ক্যাম্পিং এ।

অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই। ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ। তবে ভরা পেটে খাওয়া ভালো। যদি কোনো শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এই ক্যাপসুল খাওয়ানো যাবে না।

বরিশাল জেলায় শনিবার ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ছয় থেকে ১১ মাস বয়সী ৮হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের এক লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ৪৯ হাজার ২৬০ জন শিশুকে লাল রঙের দুই লাখ ওট ক্ষমতা সম্পন্ন ভিটামিন খাওয়ানো হবে।

বরিশালের ৩০টি ওয়ার্ডে দুই হাজার ২২০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। বরিশাল সিভিল সার্জনের এই কর্মসূচি বাস্তবায়ন করতে ১৬ টি প্রতিষ্ঠানের মোট ৫০০ জন কর্মী কাজ করছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, নগর মাতৃসদন কেন্দ্রসহ বিভিন্ন সরকারি-বেসরকারি ২২টি প্রতিষ্ঠানের ৫০০ জন কর্মী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজ করছে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in