Home / Topshoot /

বরিশালে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

Topshoot

বরিশালে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

বরিশালটুডে অনলাইন ডেক্স: গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ২৬ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশাল এর আয়োজনে...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশালে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন
বরিশালে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

বরিশালটুডে অনলাইন ডেক্স: গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি এই স্লোগান নিয়ে আজ ২৬ জুলাই বুধবার সকাল ১০ টায় জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ বরিশাল এর আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল বিভাগীয় বৃক্ষমেলা-২০২৩ উপলক্ষে র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতে বেলুন ফেস্টুন উড়িয়ে ও ফিতা কেটে ১৫ দিন ব্যাপি বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জাহিদ ফারুক শামীম (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।

উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বৃক্ষ মেলা পরিদর্শন করেন পরে সেখান থেকে বর্ণাঢ্য এক র‍্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু উদ্যানে সংলগ্ন শিল্পকলা একাডেমি গিয়ে শেষ হয়। সেখানে বিভাগীয় বৃক্ষমেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি জাহিদ ফারুক শামীম (এমপি) মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) বিএমপি বরিশাল মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম (বার), পুলিশ সুপার বরিশাল ওয়াহিদুল ইসলাম বিপিএম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ বরিশাল ড. মোহাঃ আব্দুল আউয়াল,উপ পরিচালক কৃষি সম্প্রসারণ বরিশাল মোঃ মুরাদুল হাসানসহ বন সংরক্ষক কোস্টাল অঞ্চল এর কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে অতিথিরা বৃক্ষমেলার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এবারের বৃক্ষ মেলায় ৫০ টি স্টলে বিভিন্ন নার্সারি অংশগ্রহণ করেন।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in