Home / Topshoot /

বরিশাল-ঢাকা মহসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ১

Topshoot

বরিশাল-ঢাকা মহসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রিবাহী গুনগুন ও যাতায়ত পরিবহনের দুই বাসের সংঘর্ষে গুনগুনের যাত্রী দেলোয়ারা বেগম (৪০) নামের এক সৌদি প্রবাসী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত দেলোয়ারা বরিশাল বিমানবন্দর...

Staff Reporter
By Staff Reporter
1 min read
বরিশাল-ঢাকা মহসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ১
মহসড়কে সড়ক দুর্ঘটনা, নিহত ১

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রিবাহী গুনগুন ও যাতায়ত পরিবহনের দুই বাসের সংঘর্ষে গুনগুনের যাত্রী দেলোয়ারা বেগম (৪০) নামের এক সৌদি প্রবাসী নারী ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহত দেলোয়ারা বরিশাল বিমানবন্দর থানার চুলচর বালিয়াখালী গ্রামের নুর ইসলামের স্ত্রী।

অপরদিকে এঘটনায় কমপক্ষে ১৫-২০ জন যাত্রী আহত হয়েছে, তবে এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুত্বর। শুক্রবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে গুরুত্বর পাঁচজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার এসআই তমাল জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in