Home / Topshoot /

ব্র্যাকের শিখা প্রকল্পের স্কুল পর্যায় (জিবিভি) প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

Topshoot

ব্র্যাকের শিখা প্রকল্পের স্কুল পর্যায় (জিবিভি) প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা বরিশাল সদর উপজেলার বি আর ডি বি ট্রেইনিং রুমে (জিবিভি ) প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার কর্মপরিকল্পনায় প্রধান অতিথি...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ব্র্যাকের শিখা প্রকল্পের স্কুল পর্যায় (জিবিভি)  প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ব্র্যাক শিখা প্রকল্পের আওতাধীন কর্ম এলাকা বরিশাল সদর উপজেলার বি আর ডি বি ট্রেইনিং রুমে (জিবিভি ) প্রতিরোধ কর্ম পরিকল্পনা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার কর্মপরিকল্পনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: হারুনুর রশীদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় হতে আগত শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষকগণ এবং স্কুল কমিটির সদস্য ও যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সদস্যগণ, এবং কর্মপরিকল্পনায় অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় মামুন উর রশীদ।

ব্র্যাক “শিখা: প্রতিরোধ এবং সহায়তা ব্যবস্থা জোরদারের মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতা, বুলিং এবং যৌন হয়রানী মুক্ত পাবলিক এবং প্রাইভেট স্পেস তৈরি করা”- এই প্রকল্পটি ‘ইউরোপীয় ইউ নিয়নের অর্থায়নে পরিচালিত। চার বছর মেয়াদী প্রকল্পটি ফেব্রুয়ারি ২০২৫ থেকে জানুয়ারি ২০২৯ পর্যন্ত মাঠ পর্যায়ে বাস্তবায়িত হবে। প্রকল্পটি বরিশাল সহ ছয়টি (ঢাকা, গাজীপুর, চট্রগ্রাম, নারায়ণগঞ্জ এবং রাজশাহী) জেলাতে লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠান, পাবলিক প্লেস, কর্মক্ষেত্র এবং অনলাইন প্লাটফর্মে, বিশেষ করে নারী ও মেয়ে শিশুদের বিরুদ্ধে যৌন ও লিঙ্গ-ভিত্তিক সহিংসতা মোকাবেলার জন্য প্রতিরোধ এবং প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করতে ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ে, তৈরী পোশাক কারখানা, গণপরিবহন ও কমিউনিটিতে কার্যক্রম পরিচালনা করবে।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষকমন্ডলী এবং সাংবাদিক সহ ব্র্যাক প্রতিনিধিগণ। মূলত এ সভায় ব্র্যাক শিখা প্রকল্পের মাধ্যমে কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এবং সমাজে বিদ্যমান নারী ও মেয়ে শিশুদের প্রতি যৌন হয়রানি, বাল্য বিবাহ, বুলিং- এর মত অপরাধ কমানো যায় সে বিষয়ক কর্মপরিকল্পনা করা হয়। এ লক্ষ্যে গবেষণালব্ধ তথ্য ব্যবহার করে শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী এবং বিদ্যালয়ের সাথে জড়িত সকলের সাথে আলোচনা করে যৌন হয়রানি এবং বুলিং কমানোর উপায় সমূহ প্রকল্পের কর্মসূচীর আলোকে লিপিবদ্ধ করা হয়।
উক্ত কর্মপরিকল্পনায় ব্র্যাক এর পক্ষথেকে উপস্থিত ছিলেন বরিশাল জেলার শিখা প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃতৌহিদুর রহমান, প্রজেক্ট অফিসারবৃন্দ -মায়িশা খান, অনিক বিশ্বাস এবং ভলান্টিয়ার সহ ব্র্যাক ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ। শিখা প্রকল্পটি মূলত বরিশাল জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশীল সমাজের মুখপাত্র ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরী পোশাক কারখানা, ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, প্রতিরোধ ও সহায়তা ব্যবস্থা, আইনী সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করনে ভূমিকা রাখবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in