Home / Topshoot /

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ৪ ডাকাত আটক!

Topshoot

ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ৪ ডাকাত আটক!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী লেবুখালী ব্রিজের টোল প্লাজায় দুমকি পুলিশের চেকপোস্টে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজন ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার করে। ১ অক্টোবর রাত ১১:৪৫ মিনিটের সময় বরিশাল দিক থেকে আসা...

Staff Reporter
By Staff Reporter
1 min read
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ৪ ডাকাত আটক!

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী লেবুখালী ব্রিজের টোল প্লাজায় দুমকি পুলিশের চেকপোস্টে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় চারজন ভূয়া ডিবি পুলিশ গ্রেপ্তার করে।

১ অক্টোবর রাত ১১:৪৫ মিনিটের সময় বরিশাল দিক থেকে আসা সাদা রংয়ের মাইক্রোবাস ঢাকা মেট্রো চ-১৩-৯০৬৬ গাড়িটি সন্দেহ হলে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশির জন্য গেলে গাড়িতে থাকা ৮-৯ জন আট জন ব্যক্তি পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় চারজনকে গ্রেফতার করে পুলিশ।

আটককৃত আসামীরা,পটুয়াখালীর দশমিনার রামবল্লভপুরের বাসিন্দা মৃত আবুল হাসেমর ছেলে মোঃ খলিলুর রহমান (৪৫), পটুয়াখালী কালিকাপুর মৃধা সড়কের মোঃ সোহরাব হাওলাদারের ছেলে মো. রিপন হাওলাদার (৩৫),পটুয়াখালী মির্জাগঞ্জের আন্দুয়ার আউয়াল বিশ্বাসের ছেলে মোঃ রুবেল বিশ্বাস (৩০),পটুয়াখালী জৈনকাঠীর বাসিন্দা মৃত শাহাবুদ্দির ছেলে মোহাম্মদ কাওসার শিকদার(৩০)।

এসময় তাদের কাছ থেকে একটি ব্লু রংয়ের হাতল ওয়ালা ব্যাগ, দুইটি জ্যাকেট DB লেখা, ০৬ টি মোবাইল সেট, বেতার যন্ত্র ০১ টি, গিয়ার যুক্ত চাকুসহ নগত নগদ টাকা ৪,৬১,৪১০ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ০২ অক্টোবর পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম প্রেস ব্রিফিং এ জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়নগঞ্জ, ডিএমপি, ঢাকার বিভিন্ন থানা এলাকায়,পটুয়াখালীর বিভিন্ন থানা এলাকা সহ বরগুনা জেলার বিভিন্ন থানায় মোট ০৭ টি মামলা চলমান। মূলত এরা হচ্ছে একটি ডাকাত চক্র,ভুয়া ডিবি পুলিশের পরিচয়ে তারা ডাকাতি করে থাকেন, জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, তাহাদের নিকট হইতে উদ্ধারকৃত টাকা বাকেরগঞ্জ থেকে ডাকাতি করে।

পরবর্তী পরিকল্পনায় পটুয়াখালী জেলার সদর থানাধীন কালিকাপুর এলাকায় ডাকাতি করার উদ্দেশ্যে ছিল তাদের।

তিনি আরো বলেন, পালিয়ে যাওয়া পাঁচজন আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং পটুয়াখালী জেলার বিভিন্ন জায়গায় আরো নজরদারি বাড়ানো হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in