Home / Culture /

সিসা দূষণ প্রতিরোধে বরিশালে র‍্যালি ও মানববন্ধন

Culture

সিসা দূষণ প্রতিরোধে বরিশালে র‍্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ-এর উদ্যোগে ইউনিসেফের সহযোগিতা এই কর্মসূচি...

Staff Reporter
By Staff Reporter
1 min read
সিসা দূষণ প্রতিরোধে বরিশালে র‍্যালি ও মানববন্ধন

আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষ্যে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ইয়ুথনেট গ্লোবাল ও পিওর আর্থ-এর উদ্যোগে ইউনিসেফের সহযোগিতা এই কর্মসূচি হয়েছে। মানববন্ধন শেষে র্যালী নিয়ে বেলসপার্কে গিয়ে পরিবেশ অধিদপ্তরের সঙ্গে যৌথ উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান চালায় জলবায়ু যোদ্ধারা।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় তাদের হাতে ছিল সিসা দূষণবিরোধী ফেস্টুন ও প্ল্যাকার্ড দেখা গেছে।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন। এসময় আরও উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা, বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী সোহেল মাহমুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শাহাবুদ্দিন সরদার, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ। সমাবেশের সভাপতিত্ব করেন ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান শুভ।

বক্তারা বলেন, সিসা দূষণে বাংলাদেশ বিশ্বের চতুর্থ সর্বাধিক ক্ষতিগ্রস্ত দেশ। দেশের প্রায় ৬০ শতাংশ শিশুর রক্তে অতিরিক্ত সিসা পাওয়া গেছে, যা শিশুদের মানসিক বিকাশ ও স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ কারণে বছরে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু এবং জিডিপির ৬ থেকে ৯ শতাংশ পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি হয়। সিসা দূষণ নিয়ন্ত্রণে ভোগ্যপণ্যে মান নির্ধারণ, অবৈধ ব্যাটারি রিসাইক্লিং বন্ধ ও কঠোর আইন প্রয়োগ এখন সময়ের দাবি।

প্রসঙ্গত: জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-এর উদ্যোগে প্রতিবছর অক্টোবর মাসে বিশ্বব্যাপী পালিত হয় ‘আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ’।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in