Home / Topshoot /

৫ দফা দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

Topshoot

৫ দফা দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্থ সহ...

Staff Reporter
By Staff Reporter
1 min read
৫ দফা দাবিতে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার : নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধ করা, এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার ও ভূমিহীনদের মাঝে খাস জমি বন্দোবস্থ সহ পাঁচ দফা দাবিতে গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।

মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে বিক্ষোভ সমাবেশ মিছিল শেষে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে নেতৃবৃন্দ স্মারক লিপি প্রদান করে তারা। এর পূর্বে অশ্বিনীকুমার হল চত্বরের সম্মুখে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সমন্বয়কারী জননেতা দেওয়ান আবদুর রশিদ নিলু।

এসময় বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য ও বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির কেন্দ্রীয় সভাপতি জননেতা বাচ্চু ভূঁইয়া, জেলা কমিটির সদস্য ইয়াসমিন সুলতানা, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলার সদস্য আব্দুল মান্নান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব ও জেলা কমিটির রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ ইসলাম প্রমুখ।

বিক্ষোভ সমাবেশের সভা পরিচালনা করেন গণসংহতি আন্দোলন সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ।

প্রধান অতিথির বক্তব্যে জননেতা বাচ্চু ভূইয়া বলেন, অবিলম্বে সিন্ডিকেট ভেঙে বাজার
মনিটরিং এর মাধ্যমে নিত্য প্রয়েজনীয় দ্রব্যমূল্য নিম্নবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে
আনতে হবে।

Share this article:

Subscribe to our newsletter

Get the latest posts delivered right to your inbox.

Subscribe Now

Create an account to subscribe to updates

Related

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার
Politic

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার

সব আমলেই ক্ষমতাবান স্বাচিপ নেতা ডা: মানবেন্দ্র সরকার সব সরকার আমলেই ক্ষমতাবান স্বাচিব নেতা ডাঃ মানবেন্দ্র সরকায়। আওয়ামী লীগ এবং বিএনপি সবার সাথে সুসম্পর্ক রেখে ম্যানেজ প্রক্রিয়ায় বহাল তবিয়তে এখনোও...

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান
Politic

৩৭ বছর পর বরিশাল জেলা পরিষদ পেল বিএনপির প্রশাসক আকন কুদ্দুসুর রহমান

বরিশাল জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে বরিশাল জেলা গৌরনদী উপজেলার কৃতি সন্তান আকন কুদ্দুসুর রহমান। রবিবার স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ শাখা থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানা যায়।...

Stay up to date

Create an account to subscribe to our updates and receive the latest posts directly.

Create Account & Subscribe

Already have an account? Sign in